অহংকার আর আত্মসম্মানের সূক্ষ্ম পার্থক্য
তারা প্রতিটা ব্যাপার নিয়ে অসম্ভব অহংকার করার পরে সেটার নাম তারা দেয় যে এটা তাদের আত্মসম্মানবোধ। কিন্তু অহংকার আর আত্মসম্মানবোধ কিন্তু একই নয়। অহংকার আর আত্মসম্মানবোধ হলো একেবারে আলাদা দুটো জিনিস। কিন্তু অহংকার আর আত্মসম্মানবোধকে বুঝতে কিংবা আসলে আপাতপক্ষে সবকিছু দেখতে যেটা মনে হয়, সেটা হলো এ দুটো ব্যাপার অনেকটাই একই রকম। কারণ এটা খেয়াল করে দেখবেন যে আসলে কেউ যদি খুব আত্মসম্মানী হয় এবং কেউ যদি আসলে নিজের আত্মসম্মান বজায় রেখে চলতে চায়, তাহলে সমাজের লোক তাকে অহংকারী হিসেবেই আখ্যায়িত করে।
কিন্তু যারা আসল অর্থে অহংকারী, তারা আসলে নিজেরাই নিজের অহংকারটিকে আত্মসম্মান বলে চালিয়ে দিতে চায় এবং এটাকে নরমালাইজ করতে চায়। কিন্তু এ দুটো বিষয়ের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটাই আমরা ধরতে পারি না। কারণ আত্মসম্মানবোধ হলো খুব সুন্দর এবং পজিটিভ একটা বিষয়। আর অহংকার হলো অসম্ভব নেগেটিভ একটা বিষয়। আর যে বিষয়ে নেগেটিভিটি আসে কিংবা থাকে, সে বিষয়টি আসলে ভালো কখনোই হতে পারে না। তাই আমার মনে হয় এই ক্ষুদ্র লাইনটি আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। আসলে সবকিছু সবসময় আমরা করতে পারব না। তাই আসলে অনেক কিছুই আমরা জানি না, যেটা আমরা অনেক সময় ভুল করি। আর তার মধ্যে এই ভুলটি আমরা অনেকবারই বেশি করি।

