সবাই শুধু নিজের কথা চিন্তা করে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের কথা চিন্তা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-6961929_1280.jpg



লিংক


আসলে সবাই নিজেদেরকে নিয়ে এত বেশি চিন্তিত থাকে যে তারা নিজের বাইরে কখনও অন্য মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করার সময় তাদের থাকে না। আসলে এই পৃথিবীতে এখন বর্তমানে সবাই অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে এবং সবাই অনেকটা নিজের উপর নির্ভরশীল হয়ে যেতে চেষ্টা করছে। আসলে মানুষ এখন নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকে যে তারা কখনো অন্য মানুষ যদি কোন ধরনের বিপদে পড়ে থাকে তাহলে তার সেই দিকে নজর দেওয়ার সময় থাকে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র স্বার্থপর এর মত নিজেদের কথা চিন্তা ভাবনা করে দেয় তাহলে কিন্তু এই পৃথিবীতে মানুষের সাথে মানুষের কোন ধরনের ভালো কোন সম্পর্ক আর কখনো গড়ে উঠবে না।


এখন একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন যে শহর অঞ্চলে মানুষ থাকতে থাকতে আপনার পাশে কে বসবাস করছে আপনি কিন্তু তা কখনো জানতে পারবেন না। অর্থাৎ শহরের দিকে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে আমাদের পাশের বাড়িতে কে থাকে তা কিন্তু আমরা কখনো জানতে পারি না। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আপনার বাড়ির পাশের মানুষের যদি কোন ধরনের বড় বিপদ হয় তাহলে কিন্তু সবথেকে প্রথম আপনি নিজেদেরকে তাদের থেকে দূরে রাখার চেষ্টা করেন। কেননা আপনি অনেকটা সুখে রয়েছেন এবং আপনার নিজের সুখের মধ্যে অন্যের বিপদে আপনি পাশে দাঁড়িয়ে কেন তার বিপদ নিজের ঘাড়ে চাপাবেন। এইজন্য এখন মানুষের সাথে মানুষের কোন মিল নেই।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ধরনের সম্পর্ক না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কেননা আমরা যদি নিজেদের অন্যদের থেকে দূরে সরিয়ে রাখি তাহলে কিন্তু অন্যরাও আমাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখবে না এবং সামনে যদি কোন ধরনের বড় বিপদে পড়ি তাহলে সেই বিপদের সময় তারাও আমাদের থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব প্রত্যেকটা মানুষের সাথে মেলামেশা করার জন্য এবং সবার কথা চিন্তা-ভাবনা করার জন্য।হলে একটা জিনিস আপনার খেয়াল করে দেখেছেন যে যারা গুণী ব্যক্তি তারা কিন্তু দেশ এবং দশের জন্য সব সময় কাজ করে।


আসলে তারা সবসময় চেষ্টা করে যাতে করে নিজেদের সাথে সাথে দেশের মানুষের খুব উপকার হোক। এজন্য তারা সবসময় সকল মানুষের কথা চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং জীবনে বড় হতে পারেন। আসলে জীবনে মানুষের মত মানুষ হতে গেলে এই ধরনের মানুষের চিন্তা ভাবনা প্রথমে আমরা নিজেদের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করব এবং সকলের জন্য ভালো কাজ করার চেষ্টা করব। আসলে আমরা যদি সবাই মিলে মিশে চিন্তা ভাবনা করে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে কোন ধরনের কোন বিপদ আসলে আমরা সবাই মিলে সেই বিপদের মোকাবেলা করতে পারব। হ্যাকার পক্ষে যে কাজটা অনেক বেশি কঠিন সেই একই কাজটা কিন্তু দশ জনের পক্ষে অনেক বেশি সহজ।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

After reading your article, I felt a real sense of powerlessness. Many people are indeed busy with their own lives and gradually neglect those around them. You put it very directly, and I agree with your point about "neighborhood relations." Many problems aren't due to a lack of people, but rather a lack of the initiative to take that first step. Many people aren't unkind; they're just used to keeping their distance. However, I also think that perhaps change doesn't have to be drastic. Sometimes, starting with a small gesture, like a greeting or a simple favor, can gradually bridge the gap. You wrote, "If we distance ourselves from others, others will distance themselves from us," which is quite true and serves as a reminder.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.077
BTC 74776.16
ETH 2387.21
USDT 1.00
SBD 0.49