জীবনের সঠিক মানে কি?

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের সঠিক মানে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


farmer-148325_1280.webp



লিংক


আসলে জীবনে সঠিক মানুষ যদি আমাদের বুঝতে হয় তাহলে এই জীবনটাকে আমরা সঠিকভাবে উপভোগ করতে সর্বপ্রথম শিখতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই জীবনটা যেহেতু একটা তাই এই জীবনটাকে আমরা যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারি এজন্য সব সময় আমাদের ভালো কাজ করতে হবে। আর আমরা যদি ভালো কাজ করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবোনা। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা জীবনটাকে সঠিকভাবে সাজাতে চায় তারা কিন্তু অবশ্যই তাদের জীবনটাকে ভালোভাবে সাজাতে পারে এবং জীবনে প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে।


একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই জীবনের সঠিক মানে হল জীবনটাকে সুখে রাখা এবং এই জীবনে অন্যের উপকার করা। আসলে আমরা যদি জীবনে মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু দেখবেন যে এই জীবনে আপনি সবকিছু সঠিকভাবে উপভোগ করতে পারবেন। অর্থাৎ যারা সব সময় খারাপ কাজ করে তারা কিন্তু তাদের জীবনটাকে কখনো ভালোভাবে উপভোগ করতে পারে না। আসলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে যে এই জীবনের সময়টা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা জীবনের এই সময়টা আর কখনো ফিরে পাবো না এবং জীবনে এই সময়ের জন্য আমাদের পরে অনেক বেশি আফসোস করতে হবে।


আসলে এই পৃথিবীতে অনেকেই জীবনের সঠিক মূল্য বুঝতে না পেরে তারা এই জীবনটাকে নানাভাবে নষ্ট করে ফেলে। আসলে জীবনটাকে যদি একবার নষ্ট করে ফেলা হয় তাহলে কিন্তু এই জীবনে কখনো সুখ-শান্তি আর পাওয়া যায় না এবং জীবনের প্রত্যেকটা সময় এই সুখের জন্য আমাদের অনেক বেশি কষ্ট পেতে হয়। এজন্য জীবনের সঠিক মানে খুঁজতে গেলে আমাদের সর্বপ্রথম নিজেদেরকে ভালো রাখতে হবে এবং ভালো রাখার জন্য সব সময় ভালো কাজ করতে হবে। আর আমরা যদি এভাবে মানুষের উপকার করে দিতে পারি এবং অন্যের ভালো করতে পারি তাহলে কিন্তু একটা সময় দেখবেন যে আমরা জীবনে অনেক বেশি সুখের মধ্যে থাকবো এবং আমাদের জীবনে আর কোন ধরনের কোন সমস্যা কখনোই থাকবে না।


আসলে জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে যারা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পেরেছে তারা কিন্তু সব সময় ভালো কাজ করেছে। এছাড়াও জীবনের প্রত্যেকটা সময়কে আমরা সব সময় সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব এবং একটু সময় আমরা নষ্ট করার কখনো চেষ্টা করবো না। আসলে আমরা যদি সময় নষ্ট করে ফেলি তাহলে কিন্তু সেই সময়টা আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না এবং একটা সময় এই জীবনটা অনেক বেশি কষ্টের মনে হবে। এজন্য আমরা সব সময় সকল ধরনের কাজ সঠিকভাবে করার চেষ্টা করব এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।