আশা গুলো সব নিরাশা হয়ে যায়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আশা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-9599953_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে যারা আশা নিয়ে বেঁচে থাকে তারা কিন্তু সবসময় চেষ্টা করে তাদের সেই আশা গুলো পূরণ করার জন্য। আসলে আমরা এই আশা পূরণ করার জন্য কিন্তু অবশ্যই সেখানে আমাদের বিভিন্ন ধরনের পরিশ্রম করতে হয়। আপনি যদি অলসের মতো ঘরে পড়ে থেকে নিজেদের জীবনের আশা গুলো পূরণ করতে চান তাহলে সেই আশা কখনো পূরণ হবে না এবং আপনার আশাগুলো সব নিরাশা হয়ে যাবে। আসলে আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু তাদের জীবনের বিভিন্ন ধরনের আশা নিয়ে বসবাস করার চেষ্টা করে কিন্তু সেই আশা গুলো তারা কখনো পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে না। তাহলে এই আশাগুলো তাদের জীবনে সারা জীবন অপূরণ থেকে যায়।


জীবনে আলাদা আলাদা মানুষের আশা কিন্তু আলাদা ধরনের হয়ে থাকে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই আশাগুলো পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনের কোন মূল্য কখনোই থাকবে না। অর্থাৎ আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনের আশাগুলো পূরণ করতে পারি। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যে আশা নিয়ে বসবাস করছি সে আশাগুলো ভালো অবশ্যই হবে। কেননা বিভিন্ন মানুষের চিন্তাধারা যেহেতু আলাদা হয়ে থাকে তাই তাদের ভাবনা চিন্তাগুলো বিভিন্ন ধরনের হওয়ার ফলে কারো কারো চিন্তা-ভাবনা খারাপ হতে পারে।


তাইতো আমরা এমন কোন ধরনের আশা করব না যাতে করে অন্য মানুষের কোন ক্ষতি হয় এবং অন্য মানুষগুলো কোন ধরনের সমস্যায় না পড়ে। আসলে এই পৃথিবীতে সবাই কিন্তু বিভিন্ন ধরনের আশা নিয়ে বসবাস করে এবং প্রত্যেকে চায় যাতে করে তারা তাদের জীবনের আশা গুলো সঠিকভাবে পূরণ করার জন্য। এই পূরণ করতে করতে তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেয়ে জীবনে একটা ভালো পর্যায়ে যখন পৌঁছে যেতে পারে তখন কিন্তু তারা তাদের সকল আশা আকাঙ্ক্ষা গুলো সহজে পূরণ করতে পারে। এভাবে কিন্তু তারা তাদের জীবনটাকে সুন্দর করতে পারে এবং একই সাথে তারা অন্যের আশাগুলো পূরণ করার মত ক্ষমতা রাখে। এজন্য তাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে।


এজন্য আমরা সব সময় আমাদের জীবনের আশা গুলোর যাতে সঠিকভাবে পূরণ হয় এজন্য আমরা চেষ্টা করব। আর আমরা যদি চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোন কিছু অবশ্যই সম্ভব করতে পারবো। আসলে জীবনটাকে যদি আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা সবাই জীবনের আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনটাকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারব এবং জীবনের প্রতিটা সময়কে আমরা সঠিক ভাবে কাজে লাগাতে পারবো। এজন্য আমরা কখন আমাদের জীবনের আশা গুলোকে নিরাশা হতে দেব না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।