আগে নিজেকে ভালোবাসুন,এরপর অন্যকে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আগে নিজেকে ভালোবাসুন, এরপর অন্যকে এই কথাটা অনেকেই শুনেছে, কিন্তু বাস্তবে কয়জন মানে? আমরা অনেক সময় অন্যকে খুশি রাখতে গিয়েই নিজেকে হারিয়ে ফেলি। নিজের ভালো লাগা, নিজের স্বস্তি, নিজের শান্তি সব কিছুকে এতোটা পেছনে ফেলে দিই, যেনো আমাদের অস্তিত্বটাই শুধু অন্যের জন্য।কিন্তু আপনি যদি নিজেকে ভালো না বাসেন, নিজের যত্ন না নেন, তাহলে কাউকে ভালোবাসার মতো জায়গা আপনার মধ্যে তৈরি হবে না। কারণ আপনি ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যাবেন। যেটা নিজের জন্য নেই, সেটা আপনি অন্যকে কীভাবে দেবেন? আপনার ভেতরে যদি শান্তি না থাকে, ভালোবাসা না থাকে, নিজের প্রতি সম্মান না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করুন একটা সময় পর সব কিছু কেমন যেনো ঠেকবে।

নিজেকে ভালোবাসা মানে এই না যে আপনি স্বার্থপর হয়ে যাবেন। বরং এটা মানে, আপনি নিজের গুরুত্ব বুঝবেন। আপনি বুঝবেন কোথায় না বলতে হবে, কার সাথে থাকলে আপনি আরাম পান, কোন জিনিসগুলো আপনাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। নিজেকে ভালোবাসার মানে হচ্ছে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের সীমা এসবকেই গুরুত্ব দেওয়া।নিজেকে ভালোবাসলে আপনি নিজের ভুলগুলোও স্বীকার করতে শিখবেন, নিজেকে পরিবর্তনের সুযোগ দিবেন, আবার নিজেকে ক্ষমাও করে দিতে পারবেন। অন্যদিকে, আপনি যখন নিজের প্রতি ভালোবাসা রাখবেন, তখন অন্যের ভালোবাসাও আপনি গ্রহণ করতে পারবেন খাঁটি ভাবে, পরিষ্কার মনে।

অনেকেই ভাবে, যদি আমি নিজেকে আগে রাখি, তাহলে অন্যরা হয়তো ভুল বুঝবে। কিন্তু সত্যি কথা হচ্ছে, আপনি যদি নিজেকে ভুলে অন্যকে গুরুত্ব দেন, সেখানেও মানুষ অনেক সময় আপনাকে অবহেলা করবেই। তাই নিজেকে ভালোবাসুন শরীর, মন, সময়, অনুভূতি সব কিছুর যত্ন নিন। কারণ আপনি যদি ভেঙে পড়েন, আপনার চারপাশের সম্পর্কগুলোও ভেঙে পড়বে।নিজের ভালোবাসার জায়গা থেকে শুরু করুন। তখনই আপনি বুঝতে পারবেন, কাউকে ভালোবাসা মানে শুধু তার জন্য সব কিছু ত্যাগ করা নয় বরং একসাথে নিজেকে ও অন্যকে ভালো রাখা।

ABB.gif