ভালো থেকেও ভালো না থাকার গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের এটা খুব সাধারণ উত্তর থাকে, সেটা হলো ভাল আছি কিংবা ভালো থাকা। আসলে ভালো থাকা নিয়ে, বোধ হয় আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি। না, এখানে আসলে অন্যকে ঠকানোর জন্য আমরা মিথ্যা বলি না। এই মিথ্যাটা মূলত আমরা নিজেদেরকে নিজেরাই ঠকানোর জন্য বলি। এটা এমন একটা মিথ্যা, যেটা বলার পরে আসলে আমাদের কখনো দ্বিধাবোধ হয় না যে কেন এই মিথ্যে বললাম।কারণ, আমরা সজ্ঞানে এবং একেবারে স্বইচ্ছাতেই এই মিথ্যাটা বলি, যেন কেউ আমাদের এই মিথ্যে কোনভাবেই ধরতে না পারে। আসলে ব্যাপারগুলো কি অদ্ভুত, তাই না?

কিছু কিছু জায়গায় দেখবেন, কিংবা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন, তারা কখনোই মিথ্যা বলতে পছন্দ করে না। তারা মিথ্যাটাকেই পছন্দ করে না। কিন্তু দিনশেষে দেখবেন যে, তারা ওই কথাটাই বলছে হঠাৎ ভালো না থেকেও, আসলে ভালো থাকার গল্প।না থাকলেও ভালো, না থেকেও আসলে ভালো আছি বলার গল্প অনেক অনেক বেশি। আর এই গল্পগুলো এক এক সময় একেক রকম হয়। তবে সব জায়গাতেই, কিংবা যেখানে আসলে ব্যাপারগুলো একটু বেশি মিলে যায়, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যে আসলে অন্যের কাছে যেন অনেক বেশি জবাবদিহি করতে না হয়, সেই কারণেই আমরা আসলে ভালো আছি বলেই থাকি। তাছাড়া তেমন কোনো কারণ নেই।

আমরা কারণে অকারণে ভালো আছি বলি। আমরা অকারণে ভালো আছি বলি। আসলে ভালো থাকা আর কখনো হয়ে ওঠে না।মানুষের জীবনটাই এমন। তবে সৃষ্টিকর্তার মতে, কিন্তু আমাদের এই জীবন শুধুমাত্র যে এখানে আমরা এসেছি, তা নয়। অর্থাৎ, এটা একটি পরীক্ষাকেন্দ্র, যেখানে সৃষ্টিকর্তা আমাদের নানান পরীক্ষার মাধ্যমে অনেক কিছু যাচাই করেন। তো স্বাভাবিকভাবেই এখানে শান্তি থাকবে না ব্যাপারটি স্বাভাবিক।কিন্তু অনেক অনেক স্বাভাবিক ব্যাপার আমরা কখনোই মেনে নিতে পারি না। এই ব্যাপারটিও ঠিক অনেকটা তেমন। তাই, আসলে এই স্বাভাবিক ব্যাপারটিও আমরা মেনে নিতে পারি না যে, ভালো না থাকাটা খুব স্বাভাবিক।

কারণ, আমরা সবসময় চাই আমরা যেন একটু হলেও ভালো থাকতে পারি। আর তার পেছনেই ছুটতে ছুটতে, কখন যে আমাদের জীবন শেষ হয়ে যায়, সেটা আমরা বুঝতেই পারি না। আর তারপরেও, আমরা একটু ভালো থাকতে আর পারি না।

ABB.gif