ফিরে আসা
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
হয়তো তুমি ছিলে তাই
সন্ধ্যাগুলো এত সহজে রাত হয়ে যেত না,
জানালার পাশে জমে থাকা অন্ধকারেও
একটি ঘরের সম্ভাবনা দেখা যেত।
তুমি ছিলে বলেই হয়তো
পরাজয়েরও একটা নরম দিক ছিল—
ভেঙে পড়ার আগে মনে হতো,
কেউ অন্তত শব্দের নিচে চাপা কান্নাটি বুঝবে।
আমরা কোনো প্রতিশ্রুতির দেশে থাকিনি,
তবু পাশাপাশি হাঁটার সামান্য অভ্যাসে
শহরের সমস্ত বন্ধ দরজাকে
কম নিষ্ঠুর মনে হতো।
তারপর তুমি চলে গেলে—
অথবা আমিই সময়মতো ফিরে তাকাইনি।
এখন স্মৃতি আর সত্যের মাঝখানে
একটি অস্পষ্ট নদী বয়ে যায়।
আমি আজও নিশ্চিত নই,
সেসব দিন সত্যিই সুন্দর ছিল কি না—
হয়তো তুমি ছিলে তাই
জীবনকে সুন্দর বলে ভুল হয়েছিল।
আর সেই ভুলটুকুই
আমার সবচেয়ে নির্ভুল প্রাপ্তি।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



