এই প্রথম
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
কতটা ভাবলে প্রেম
দ্বিতীয়বার ফিরে আসে—
এই প্রশ্নটা মাঝে মাঝে
রাতের গভীরে এসে বসে থাকে।
যেমন অন্ধকারে বসে থাকা
একটা একাকী নক্ষত্র,
যার আলো পৌঁছায় দেরিতে,
তবু পৌঁছায়।
আমি ভাবি—
তোমার নামটা কতবার
মনে মনে উচ্চারণ করলে
সময় একটু পেছনে হাঁটে?
কতটা স্মৃতি জাগালে
ভাঙা সেতুর ওপার থেকে
তুমি আবার ফিরে তাকাও?
হয়তো প্রেম ফিরে আসে না,
শুধু তার প্রতিধ্বনি আসে—
পুরোনো গানের মতো
হঠাৎ কোনো বিকেলের বাতাসে।
তবু মানুষ ভাবে,
ভীষণ ভাবে—
কারণ ভাবনার ভেতরেই
প্রেমের শেষ আশ্রয়।
আর সেই অদ্ভুত আশায়
একদিন বুঝি—
প্রেম দ্বিতীয়বার ফিরে আসে না,
শুধু মানুষটাই
আরেকবার ভালোবাসতে শেখে।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.431063761366154 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.