মজার কালোজিরা ভর্তা

in আমার বাংলা ব্লগ14 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

কালোজিরার অনেক উপকারিতা রয়েছে তা আমরা সকলেই কম বেশি জানি।আর এই কালোজিরা আমার খুবই পছন্দের, বিশেষ করে খিচুড়ির সাথে খেতে তো অসাধারণ লাগে।ছোটবেলায় মা যখন খিচুড়ি তৈরি করত তখন প্রায়ই খিচুড়ির সাথে এই কালোজিরা ভর্তা করতো।শুধু খিচুড়ি নয়, ভাতের সাথেও খেতে দারুন মজা লাগে।আজকে দিয়ে দুবার এই কালোজিরা ভর্তা তৈরি করলাম। প্রথমবার বানিয়েছিলাম প্রায় দুই তিন বছর আগে, কিন্তু সেই ভর্তাটি তিতা স্বাদের হয়ে যায় কারণ ফ্রাইপ্যানে কালোজিরা একটু বেশি ভেজে ফেলেছিলাম।আর সে কারণেই পুরা টেস্ট পাইনি। কিন্তু গতকাল যেটা বানিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ছিল, খুবই স্বাদের হয়েছিল।

গতকাল হাজব্যান্ডের অফ ডে ছিল, তার মানে কোন রেস্টুরেন্ট ছিল না। তাই রাতে আমি বললাম আজ একটু খিচুড়ি রান্না করি। সে রাজি হয়ে গেল। আর খিচুড়ির সাথে ডিম আর কালোজিরা ভর্তাটি তৈরি করে ফেললাম। খিচুড়ি তো আমার খুবই পছন্দের, আর এই খিচুড়ির সাথে ডিম, আর যে কোনো ধরনের ভর্তা খেতে তো অসাধারণ। হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিল ভর্তাটি।আর এই ভর্তাটি তৈরি করেছিলাম আমি ইউটিউবের একটি ভিডিও দেখে।অনেক রকমের ভিডিও দেখেছিলাম কিন্তু আমার কাছে এই সিস্টেমটি ভালো লেগেছিল।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
কালোজিরা১ কাপ
রসুনমিডিয়াম সাইজের ২ টি
কাচা মরিচ৭/৮ টি
লবনস্বাদমতো
সরিষার তেল১ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

যদিও আমি প্রতিটি স্টেপের ফটো নিতে পারিনি। কিছু কিছু বাদ পড়ে গিয়েছে।যাইহোক এক নজরে সংক্ষেপে আপনাদের দেখানো হলো।

IMG_4679.jpeg

মরিচ ও রসুনগুলো সরিষার তেলে হালকা ভেজে নিয়েছি।

IMG_4680.jpeg

এর আগে কালোজিরা গুলো ফ্রাইপ্যানে হালকা ভেজে নিয়েছিলাম।এরপর শিলপাটায় বেটে নিয়েছি।

IMG_4681.jpeg

এরপর রসুন ও মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি এরপর কালোজিরার সাথে একসাথে সব কিছু মিশিয়ে আরো একবার বেটে নিয়েছি।

IMG_4683.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile