হঠাৎ দুঃসংবাদ এলো বাংলাদেশ থেকে

in আমার বাংলা ব্লগ12 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_2597.jpeg

মনটা খুবই খারাপ। বাংলাদেশ থেকে দুঃসংবাদ এসেছে হঠাৎ করে আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক করেছে।হসপিটালে ভর্তি রয়েছেন, অবস্থা খুব একটি ভালো নয়।ডাক্তাররা বলেছেন ভালো হওয়ার ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে।স্ট্রোকটা হয়েছে তার মাথার বাম সাইডের দিকে।শুনেছি বাম সাইডে স্ট্রোক হলে নাকি খুবই ডেঞ্জেরাস হয়।জানিনা এখন কি হবে ? হবে সবকিছুই আল্লাহর হাতে।আল্লাহ যদি তার হায়াত আরো লিখে রাখেন তাহলে হয়তো সুস্থ হয়ে উঠবেন।এদিকে ইংল্যান্ডে আমার হাজব্যান্ড সহ তার আরো দুই ভাই রয়েছে। তারা খুবই অস্থির হয়ে পড়েছে।অলরেডি এখানের বড় ভাই চলে গিয়েছেন বাংলাদেশে।আমার হাজব্যান্ড আর ছোট ভাসুর এখন রেডি হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য।

পৃথিবীতে মা-বাবার চেয়ে তো আর আপন কেউ নেই। যেহেতু মা অসুস্থ হয়ে পড়েছেন তাহলে তো যেতেই হবে।তাদের বাবা অনেক আগেই মারা গিয়েছেন। তারা যখন ছোট ছিলেন, সেই ছোট অবস্থাতেই তার বাবা তাদেরকে ছেড়ে চলে যান।অনেক কষ্ট করেছেন তার মা তাদেরকে নিয়ে।এদিকে বাংলাদেশে যে বড় ভাই আর মেঝ ভাই থাকেন তারাও খুব অস্থির হয়ে পড়েছেন, কান্নাকাটি করছে।আমি অনেক ফ্যামিলিতে দেখেছি মাকে তেমন বেশি গুরুত্ব দেওয়া হয় না।কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখেছি তারা মাকে খুবই প্রাধান্য দেয়। কোন কিছুই মার অনুমতি ছাড়া তারা করেন না।কোন কাজ করতে গেলে, কোথাও যেতে হলে সবার আগে মায়ের কাছে অনুমতি নেন। ঘর থেকে কোথাও যাওয়ার আগে, আবার ফিরে আসার পর আগে মায়ের সাথে দেখা করে।আমার শাশুড়িকে এই ফ্যামিলির সকলেই খুব বেশি গুরুত্ব দেয়।এমনকি তার অনেক নাতী পুতিও রয়েছে, তারাও ঠিক সেম কাজটি করে। মোটামুটি সকলেই তাকে মাথায় করে রাখে।

আজ সকলের সেই প্রিয় ব্যক্তিত্ব অসুস্থ হয়ে পড়েছেন, তাই সকলেরই মন খুব খারাপ।এখন সকলেরই একটিমাত্র কাম্য তিনি যেন আরও কিছু কাল তাদের সাথে বেঁচে থাকেন।যাইহোক বাঁচা মরা সবই আল্লাহর হাতে। দোয়া করি আল্লাহ যেন তার হায়াত আরও বাড়িয়ে দেন, সুস্থ হয়ে আরো কিছুকাল যেন আমাদের মধ্যে বেঁচে থাকেন।আপনারাও আমার শাশুড়ির জন্য দোয়া করবেন।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile