একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে। ইদানিং কাজের ব্যস্ততা একটু বেড়ে গিয়েছে তাই ঠিকমত পোস্টও করতে পারছিনা।যাইহোক আজকের আর্টটি মোটামুটি ভালোই হয়েছে, হাতে পরলে বেশ ভালই লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমে একটি হার্ট এঁকে নিয়েছি।
এরপর হার্টের মধ্য দিয়ে আরো একটি হার্ট এঁকে তার চারপাশে একটি বর্ডার এঁকে নিয়েছি।
এরপর হার্ট দুটির উপরে এভাবে ডিজাইন করে উপরের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে একটুখানি ডিজাইন করে কিছু পাতা এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকেও ঠিক একইভাবে দুটি হার্ট এঁকে নিয়েছি।
এরপর হার্টের চারিপাশে এভাবে ডিজাইন করে কিছু পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR














Your henna artwork really caught my attention. The details are neat and thoughtfully placed, and the balance of the design feels very satisfying to look at. You can tell a lot of patience and focus went into this work. Thank you for sharing something so creative and pleasing to the eyes.