রসুন ও সরিষা দিয়ে চাপিলা মাছের মজার রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছ | ৭০০ গ্রাম |
| পিঁয়াজ কুচি | ২ কাপ |
| সরিষা | ৩ টেবিল চামচ |
| আস্ত রসুন | ১ কাপ |
| কাঁচা মরিচ | ৫/৬ টি |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
| হলুদ গুড়া | দুই চা চামচ |
| কারিপাউডার | দেড় টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
| মরিচ গুঁড়া | ২ টেবিল চামচ |
| জিরা গুঁড়া | ১ টেবিল চামচ |
| তেল | ২ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
![]() | ![]() |
|---|
প্রথমেই পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর রসুনগুলো ছুলে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজ গুলো গলে যাওয়ার জন্য।
![]() | ![]() |
|---|
এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা ছিল।
![]() | ![]() |
|---|
এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি। এরপর অল্প আঁচে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর সরিষা গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি। এরপর অল্প আঁচে আরো কিছুক্ষন কষিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। এরপর ফুল আঁচে ৫-৬ মিনিটের জন্য রেখে দিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।ব্যাস হয়ে গেল আমার সরিষা ও রসুন দিয়ে মজাদার চাপিলা মাছের রেসিপি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR



















চাপিলা মাছ আমার ভীষণ পছন্দ।ছোট চাপিলা মাছের চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু হয়। তবে বড় চাপিলা মাছ এই পদ্ধতিতে রান্না করলে খেতে খুবই মজার হয়।যেকোনো মাছ রান্নায় সরিষা বাটা দিয়ে রান্না করলে এর টেস্ট আরো বেশী বৃদ্ধি পায়।রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।