বৃষ্টি ভেজা শহরের আজকের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ12 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

বৃষ্টি এমনিতেই আমার খুবই ভালো লাগে, স্পেশালি গরমের সময়।বাংলাদেশে যখন বৃষ্টি হতো তখন দারুন এক আনন্দ অনুভূত হত। আর ছোটবেলায় তো কথাই নেই, বৃষ্টি হলেই মাস্ট গোসল করতে হবে বৃষ্টির পানিতে।ছোট-বড় সকলেই একসাথে বৃষ্টিতে আনন্দ করা, খেলাধুলা করা, এছাড়া পুকুরের মধ্যে গোসল করা কি যে ভালো লাগতো তা আর বলে বোঝাতে পারবো না।তবে খারাপের দিনগুলোও ছিল। যখন কোন উদ্দেশ্যে কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি তখন যদি বৃষ্টি চলে আসত তখন কি যে কষ্ট লাগতো তা বলে বোঝাতে পারবো না, শুধু অপেক্ষার পালা তখন ছিল কখন বৃষ্টি থামবে।

বাংলাদেশ আর এখানের ওয়েদারের রাত-দিন পার্থক্য। বাংলাদেশে গরমের সময় প্রচুর বৃষ্টিপাত হয় আর আমাদের এখানে শীতের সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তুলনামূলকভাবে গরমের সময় থেকে।দুই তিন দিন ধরে একটানা বৃষ্টিপাত চলছে। আর সাথে রয়েছে প্রচন্ড বাতাস।দরকারি কাজে বাইরে যাওয়ার কথা ছিল। যাব যাব বলে যাওয়া হচ্ছিল না।কিন্তু এভাবে বসে থাকলে আর কাজ হবে না, দরকারি কাজটি করা খুবই জরুরি ছিল তাই বৃষ্টির মধ্যেই চলে গেলাম আমি আর হাজব্যান্ড দুজন মিলে।আর সেই সুযোগে আজকের ফটোগ্রাফি গুলো মোবাইলে ধারণ করে নিলাম। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক ফটোগ্রাফি গুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_1867.jpeg

দেখতেই পারছেন কতটা বৃষ্টি হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম।

IMG_1869.jpeg

IMG_1866.jpeg

মেঘলা ওয়েদারে চারিদিক অন্ধকার লাগছিল।

IMG_1862.jpeg

IMG_1865.jpeg

গাড়ি থেকে নামার পর বৃষ্টি একটু কম ছিল।

IMG_1870.jpeg

IMG_1871.jpeg

IMG_1861.jpeg

অবশেষে আমাদের কাজকর্ম শেষ করে নিলাম।

IMG_1863.jpeg

রাস্তার পাশে চমৎকার এই ফলের গাছটি দেখতে পেলাম, তবে গাছটির নাম জানা নেই।যেখানে চারপাশে গাছপালার কোন পাতা, ফুল কিছুই নেই আর সেখানে দেখুন গাছটিতে কত ফল ধরে রয়েছে পাতা সহ।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 12 days ago 

শীতকালে বৃষ্টি হলে শীত আরো বেশী লাগে।গরমকালে বৃষ্টি সত্যি ই ভালো লাগে। কিন্তু কাজের ক্ষেত্রে যারা বাইরে বের হয় তাদের জন্য খারাপ লাগার ই কথা।আপনারা কাজ সারতে সারতে বৃষ্টি বেশ কমে এসেছিল।ফটোগ্রাফি গুলো দেখে বোঝা গেল।ফলের গাছটি সত্যি ই চমৎকার লাগছে।ধন্যবাদ বৃষ্টিমুখর পরিবেশের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।