মাদার্স ডে-তে পাওয়া মেয়েদের কাছ থেকে উপহার

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

যদিও মাদার্স ডে বেশ কিছুদিন আগেই চলে গিয়েছে, ঈদের তিন চার দিন আগে হবে মনে হয়।আমার মেয়েদের কাছ থেকে পাওয়া উপহারগুলো শেয়ার করব করব বলে আর করা হয়নি।কারণ রোজা প্রায় শেষের পথে, আর ঈদের প্রস্তুতিও চলছিল।তাই সময় করে উঠতে পারছিলাম না।যাইহোক রোজা শেষ, ঈদ ও শেষ তাই ফ্রিও আছি, তাই চলে এলাম মেয়েদের উপহারগুলো আপনাদের সাথে শেয়ার করতে।প্রতিবছরই তারা কার্ড বানিয়ে লুকিয়ে রেখে দেয়। এরপর সকাল বেলা উঠে আমাকে সারপ্রাইজ দেয়।এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার ছোট মেয়ের পাওয়া উপহার পেয়ে সত্যি অবাক হয়েছি।সে একটি কার্ড বানিয়েছে, আর সাথে একটি ফুলসহ টব আমাকে উপহার দিয়েছে।

IMG_2548.jpeg

আসলে মাদার্স ডে এর আগের দিন মেয়ের ফ্রেন্ডের মা আমাকে মেসেজ দিয়েছে, আমার মেয়ে তার বাসায় আসতে পারবে কি না একটু টাইম স্পেনড করার জন্য? নরমালি আমি আমার মেয়েদেরকে কারও বাসায় যেতে দেই না।যেহেতু তার ফ্রেন্ডের বাসা আমাদের বাসা থেকে একটু কাছেই তাই তাকে যেতে দিয়েছিলাম।আর আমার মেয়ে যাওয়ার সময় তার বাবা তার হাতে টেন পাউন্ড দিয়েছে, যদি তার দরকার হয়।এদিকে ফ্রেন্ড এর মা আমাকে আবার মেসেজ করেছে তাদেরকে নিয়ে শপিংয়ে যাচ্ছে, যেতে পারবে কি না? আমি তখন তাদের অনুমতি দিয়ে দিলাম।এরপর আমার মেয়ে আমার জন্য ফুলসহ সুন্দর একটি ফুলের টব কিনেছে মাদার্স ডে তে আমাকে গিফট করার জন্য, আর সাথে কিছু সুইটস।এরপর সেগুলো বাসায় এনে লুকিয়ে রেখেছিল আমাকে পরের দিন সারপ্রাইজ করবে বলে।

IMG_2545.jpegIMG_2546.jpeg

আর এই কার্ডটি বানিয়েছিল। স্কুলে টিচাররা একটু আইডিয়া দিয়েছিল, আর এভাবেই সুন্দর করে এই কার্ড বানিয়েছিল। দেখুন কার্ডের উপরে একটি দরজার মত আছে যা খুলা যায়, খোলার পর কিছু লেখাও দেখতে পেলাম। দারুন আইডিয়া।

IMG_2547.jpeg

এটি কার্ডের ভিতর।

IMG_2544.jpeg

আর এটি বড় মেয়ের তৈরি কার্ড। কার্ডটি আসলেই খুবই সুন্দর হয়েছে।স্পেশালি মাদারস ডে লেখা ওয়ার্ডগুলো, আর ফুলটিও কিন্তু দারুন বানিয়েছে।

যাইহোক মাদার্স ডে তে তাদের পাওয়া গিফট গুলো পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 yesterday 

মাদারস ডে উপলক্ষে দুই মেয়ের গিফট গুলো চমৎকার হয়েছে আপু।সত্যি কথা বলতে মা-বাবা ও ছেলেমেয়ের মধ্যে বিশেষ বিশেষ দিনগুলোতে উপহার আদান-প্রদানের মধ্যে দিয়ে সম্পর্কগুলো আরো বেশী ভালো হয়।ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি গুলো পড়ে।

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50