ছোট্ট একটি বার্থডে পার্টিতে আমরা কিছুক্ষণ
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
গতকাল লন্ডনে ছোট্ট একটি বার্থডে পার্টিতে গিয়েছিলাম সকলে।বড় ভাসুরের নাতীনের প্রথম বার্থডে ছিল কাল।ছোট্ট পরিসরে বার্থডে পার্টিটি হয়েছিল পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয়-স্বজন নিয়ে। বাইরের কাউকে বলা হয়নি।ছোট্ট একটি হল ভাড়া করা হয়েছিল।যদিও ঘরে করা যেত কিন্তু ঘরে করা হয়নি কারণ এদেশে বাংলাদেশের মতো কাজের লোকজন পাওয়া যায় না, সব কাজ নিজেদেরই করতে হয় তাই মানুষজন ছোটখাটো এ ধরনের অনুষ্ঠান বাইরে হল বা রেস্টুরেন্টেই করে থাকে।তারা ছোট্ট একটি হল ভাড়া করেছিল, আর বাসা থেকে কিছু খাবারও তৈরি করে নিয়ে এসেছিল।যদিও ভাসুরের নাতির বার্থডে কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন কারণ তিনি এখন বাংলাদেশে গিয়েছেন ইলেকশনের কারণে। তার ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড এমপি-তে নমিনেশন পেয়েছেন।আর এ কারণেই তিনিও গিয়েছেন বাংলাদেশে।যাইহোক পার্টিতে আমরা, আমার ছোট ভাসুরের ফ্যামিলি সহ বাকিরা সকলে মিলে দারুন এনজয় করেছি।অনেকদিন পর সকলে একত্রিত হয়েছিলাম।
বার্থডে বয়, গাড়িটি উপহার পেয়েছে তার দাদা দাদীর কাছ থেকে।
ছোট্ট একটি হল, কিন্তু বাচ্চাদের জন্য দেখলাম অনেক খেলার ব্যবস্থা করে রেখেছে।বাচ্চারাও দেখলাম দারুন ইনজয় করছে।যাইহোক অনেকদিন পর সকলে একত্রিত হয়ে একসাথে গল্প করা, খাওয়া-দাওয়া করা বেশ ভালই উপভোগ করেছি সকলে।
এই খাবারগুলো ছিল পার্টির জন্য।এছাড়া আরও ছিল পিজ্জা ও দইসহ আরো কিছু ডিজার্ট, ফটোগুলো মিস করে ফেলেছিলাম।
যেহেতু পার্টি ছিল বিকালবেলায়, তাই শুধু এই নাস্তা গুলোর আয়োজন করা হয়েছিল।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR














যেকোনো অনুষ্ঠান হলে পরিবারের সবাই একত্রিত হওয়া যায়। আর এতে সবাই ভীষণ আনন্দ পায়।আপনারা নাতির বার্থ ডে উপলক্ষে সবাই খুব আনন্দ করেছেন।ছোট হল রুম হলেও বাচ্চাদের খেলার জন্য ভালো ই ব্যবস্থা ছিল দেখছি।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
0.00 SBD,
0.90 STEEM,
0.90 SP