এয়ার ফ্রাইআর এ চিকেন ফ্রাই
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি এয়ার ফ্রাইআরে তৈরি আরও একটি রেসিপি নিয়ে যা বাচ্চাদের অনেক পছন্দের।শুধু বাচ্চারাই নয়, ছেলে বুড়ো সকলেই খেতে পছন্দ করে।নরমালি আমরা চিকেন ফ্রাই গুলো শপ থেকে কিনে খেয়ে থাকি কিন্তু সেগুলো কতটা স্বাস্থ্যকর তা আমরা হয়তো জানি না। বাসায় যদি এ ধরনের রেসিপি তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয় স্বাস্থ্যের জন্য।আর তেল ছাড়া যদি তৈরি করা যায় তাহলে তো আরো স্বাস্থ্যকর।হ্যাঁ বন্ধুরা তেল ছাড়া অনেক কিছুই তৈরি করা যায় এই এয়ার ফ্রাইআরে, এর আগেও আপনাদের একটি পোস্টে বলেছিলাম। তাই এবার ট্রাই করলাম চিকেন ফ্রাই। হ্যাঁ বন্ধুরা চিকেন ফ্রাই তৈরি করা যায়, যদিও তেলে ভাঁজলে তার টেস্ট দ্বিগুণ কিন্তু এভাবে ভেজেও খাওয়া যায়।মেওনিজ অথবা টমেটো ক্যাচাপ দিয়ে খেতে কিন্তু দারুন স্বাদের।তেল তো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সকলেই জানি। এভাবে তেল ছাড়া যদি তৈরি করা যায় তাহলে তো বেশ ভালই হয়।যাইহোক আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
Posted using SteemPro Mobile
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিকেন | ৫ পিস |
| হলুদ গুঁড়া | হাফ চা চামচ |
| মরিচ গুঁড়া | হাফ চামচ |
| জিরা গুঁড়া | হাফ চা চামচ |
| আদা রসুন পেস্ট | হাফ চা চামচ |
| গরম মসলা | হাফ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| ব্রেডক্রাম্বস | পরিমানমত |
| ডিম | ১ টি |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই চিকেন গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এরপর আদা রসুন পেস্ট ও লবণ সহ সকল গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছি।
এরপর সব কিছু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি।
এরপর একটি ডিম ফেটে নিয়েছি।
এরপর চিকেন টি ডিমে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর ব্রেডক্রাম্বসে ভালোভাবে জড়িয়ে নিয়েছি।
একইভাবে সবগুলো চিকেন ব্রেডক্রাম্বসে ভালোভাবে জড়িয়ে নিয়েছি।
এরপর চিকেনগুলো এয়ার ফ্রাইআরের বক্সে রেখে উপরের সামান্য তেল ছিটিয়ে দিয়েছি।
এরপর ২০০ ডিগ্রিতে রেখে ৪০ মিনিটের জন্য সেট করে নিয়েছি।
এরপর ৪০ মিনিট পর বের করে নিয়েছি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR















Congratulations @tangera! Your post has been upvoted by @supportive. In addition, accounts that delegate to us may receive a daily vote on one post worth approximately 5x their delegated SP, along with nearly 10% APR paid daily.
তেল ছাড়া রান্না খেতে প্রথম প্রথম কিছুটা খারাপ লাগলেও স্বাস্থ্যের কথা ভেবে খেতে অভ্যস্থ হয়ে যাব আমরা।আপনি চিকেন ফ্রাই তেল ছাড়া খুব সহজেই করে নিতে পারলেন।স্বাস্থ্যের পাশাপাশি সময় ও বেঁচে গেলো।অনেক ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।