সেরে ফেললাম ঈদের শপিং
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
সেরে ফেললাম এ সপ্তাহে ঈদের শপিং। এইতো আর মাত্র কয়েকটি দিন রয়েছে ঈদের।আর এ সময়ে সকলেরই ধুম পড়ে যায় কেনাকাটার। কেনাকাটা করতে চলে গিয়েছিলাম লন্ডনের গ্রীন স্ট্রিটে। আর আমাদের বাঙ্গালীদের কেনাকাটা এখান থেকেই হয়।এটি যেন বাংলাদেশের মতোই,কারণ এখানে গেলে শুধুই বাংলাদেশীদেরই বেশি দেখতে পাবেন। শুধু বাঙালিরাই নয় ইন্ডিয়ান ও পাকিস্তানিরাও আসে এখানে শপিং করতে।যাইহোক প্রতিবারের মতোই আমরা আর আমার ভাসুরের ফ্যামিলি সকলে মিলে চলে গিয়েছিলাম শপিং করতে। আসলে সকলে মিলে শপিং করতে বেশ ভালই লাগে। আর আমরা যখন শপিং করতে যাই তখন ট্রেনে যাওয়া আশা করি।সকলে মিলে ট্রেনে আড্ডা দিতে দিতে চলে যাই শপিং এ।আমাদের এখান থেকে সেখানে যেতে প্রায় এক ঘন্টার উপরে লাগে।সকাল ১১ টার সময় বেরিয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। যাইহোক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের শপিং এর দিনটি।
ট্রেন থেকে নেমে রাস্তার কিছু ফটোগ্রাফি।
লোকজন দেখেই বুঝতে পারছেন যেন বাংলাদেশেই শপিং করতে গিয়েছিলাম।
মজার ব্যাপার হচ্ছে প্রতিবারই আমি আর আমার ভাবি দুজনেই ম্যাচিং করে একই ড্রেস নিয়ে থাকি ঈদের সময়।এবারও তার ব্যতিক্রম হয়নি। নিয়ে নিলাম নিজের কাপড়-চোপড় সহ , হাসব্যান্ড ও বাচ্চাদের কাপড়চোপড়।এ ছাড়া জুতা, স্যান্ডেল, ও মেহেদী সহ আরো টুকটাক কিছু জুয়েলারিও কিনে নিলাম।ঈদের সময় মেহেদি না পরলেই যেন ঈদ মনে হয় না। যদিও আমি সময় পাই না নিতে, কিন্তু বাচ্চাদেরটা মিস করি না।তারা খুব এক্সাইটেড থাকে ঈদে মেহেদি পড়ার জন্য।
এখান থেকে ম্যাচিং করে বাচ্চাদের জুয়েলারি গুলো নিয়েছিলাম।
এরপর কেনাকাটা শেষে জাস্ট ইফতারের সময়ই আমরা বাসায় পৌঁছে গিয়েছিলাম।সকলেই টেনশনে ছিলাম ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবো কিনা।যাইহোক ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলাম। এভাবেই কেটে গেল আমাদের ঈদের শপিং এর দিনটি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR












ঈদের বাকি আর মাত্র কিছুদিন।সবাই মিলে ঈদ শপিং করে নিয়ে ভালো করেছেন।আর ঈদ কেনাকাটার একটি গুরুত্বপূর্ণ আইটেম হলো মেহেদী। নিজের জন্য সময় না হলেও মেয়েদের জন্য নিয়ে ভালো করেছেন।ইফতারের আগে কেনাকাটা সেরে বাসায় চলে যেতে পেরেছেন এটা খুব ভালো হলো।নয়ত ইফতার বাইরে করতে গেলে ঝামেলা ই হতো।ঈদের কেনাকাটা করার অনুভূতি গুলো শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
0.00 SBD,
0.73 STEEM,
0.73 SP
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin