রেসিপি :- সুজি দিয়ে ডোনাট রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20241229-WA0037.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে ডোনাট রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

মাঝেমধ্যে একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেতে বেশ ভালোই লাগে। এই সুজির ডোনাট গুলো আমার মেয়ের অনেক পছন্দের। তবে সব সময় কিন্তু খেতে চায় না। অনেকদিন পরে পরে তৈরি করে দিলে তখন খায়। তার জন্য মাঝেমধ্যেই ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলি। আসলে ডিম আর সুজির মিশ্রণের রেসিপিটা বেশ ভালই মজাদার হয়। আবার এটা কিন্তু নাস্তা হিসেবে ও মেহমানদেরকে দেওয়া যায়। কারণ এটা ঝটপট অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তৈরি করা যায়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20241229-WA0038.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ডিম১ টা
চিনি১/২ কাপ
সুজি১ কাপ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20250223_095144.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপর ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম।

IMG-20241229-WA0055.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে কিছুক্ষন পেটিয়ে নিলাম।

IMG-20241229-WA0050.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মেখে নিলাম।

IMG-20241229-WA0054.jpg

ধাপ - ৪ :

এরপর হাত দিয়ে একটু ডো নিয়ে ডোনেট এর মত সেফ দিয়ে দিলাম। এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিলাম।

IMG-20241229-WA0051.jpg

ধাপ - ৫ :

এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর কয়েকটা ডোনাট দিয়ে দিলাম।

IMG-20241229-WA0053.jpg

ধাপ - ৬ :

এগুলোকে একটু উল্টেপাল্টে ভালোভাবে ভেজে নিবো। ভাজা হয়ে গেলে এরপর চলে থেকে নামিয়ে নিলাম।

IMG-20241229-WA0052.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241229-WA0038.jpg

IMG-20241229-WA0037.jpg

IMG-20241229-WA0039.jpg

IMG-20241229-WA0036.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

ঝটপট ভাবে এরকম কোনো কিছু তৈরি করলে কিন্তু বেশ ভালোই হয়। আর এভাবে এগুলো তৈরি করে মেহমান আসলে তাদেরকে দিলে ভালোই হয়। নাস্তা দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট। আর এগুলো তৈরি করে ছোট বাচ্চাদেরকে দিলেও ভালো হয়। তারা অনেক মজা করে খেতে পারবে।

 11 months ago 

হ্যাঁ মেহমান আসলে নাস্তা দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট।

 last year 

ডোনাট রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুজি দিয়ে ডোনাট রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আসলে সুজি দিয়ে তৈরি করা যে কোন ধরনের জিনিস খেতে একটু বেশি ভালো লাগে।

 11 months ago 

এটা যেহেতু কখনো খাওয়া হয়নি, অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন।

 last year 

আপনার মেয়ের পছন্দের চমৎকার একটি নাস্তা রেসিপি তৈরি করেছেন। ডিম চিনি এবং সুজি দিয়ে মুখরোচক একটি নাস্তার রেসিপি বানিয়েছেন। আপনার রেসিপিটি খুবই ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার মেয়ে সত্যি এটা অনেক বেশি পছন্দ করে।

 last year 

সুজি দিয়ে যেমন করে ডোনাট তৈরি করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। দেখতে তো একদম অসাধারণ হয়েছে। এমন সুন্দর ডোনাট দেখে খাওয়ার ইচ্ছে বেড়ে গেল। আর সুজি দিয়ে তৈরি যে কোন খাবার খেতে ভিষণ টেস্টি হয়। সুন্দর করে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 11 months ago 

সুজির ডোনাট কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে।

 last year 

সুজি দিয়ে ডোনাট রেসিপি শেয়ার করেছেন।সুজি দিয়ে ডোনাট রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি আপনি পর্যায়ক্রমে সম্পন্ন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 11 months ago 

খেতে ইচ্ছে করলে এখনই তৈরি করে খেয়ে ফেলুন।

 last year 

আমার কাছে আজকের রেসিপিটি বেশ আন কমন মনে হচ্ছে। আপনি তো বেশ সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে মনে হচ্ছে রেসিপিটি খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

ঠিক বলেছেন আপু এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। গরম গরম বেশি ভালো লাগে খেতে।

 last year 

ডোনাট বাসায় কখনো তৈরি করা হয়নি। আপনি সুজি দিয়ে খুব সুন্দর ভাবে ডোনাট গুলো তৈরি করেছেন। খেতে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল। নাস্তার জন্য এটা বেশ পারফেক্ট একটা রেসিপি। খুব সুন্দর ভাবে পুরো রেসিপি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 11 months ago 

হ্যাঁ আপু এটা নাস্তার জন্য একদম পারফেক্ট রেসিপি।

 last year 

Screenshot_2025-02-22-09-50-48-26_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-22-09-52-34-81_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

খুব সহজ পদ্ধতিতে সুন্দর ডোনাট আপনি বানিয়েছেন। এই জিনিসটা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে দিতে খুবই ভালো। আমি আগে কখনো ডোনার বাড়িতে রান্না করিনি তবে আপনার রেসিপি টা দেখে শিখে নিলাম অবশ্যই রান্না করবো।

 11 months ago 

মাঝেমধ্যে এভাবে কিছু তৈরি করলে ভালো লাগে খেতে। বাচ্চাদের জন্য ভালো একটা খাবার।