ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা ( পর্ব ৫ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটির পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে ট্রেন হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ধীরে ধীরে চলতে থাকে। এরপর পরেশ বাইরের দিকে তাকিয়ে দেখে কি অবস্থা। বাইরের দিকে তাকাতেই দেখতে পেলো চারিদিকে শুধু অন্ধকার আর কুয়াশা আটকে আছে। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পরে হঠাৎ করে ট্রেন থেমে গেলো। অর্থাৎ নেক্সট একটা স্টেশন আসার পরে থেমে গেলো। কিন্তু অদ্ভূত বিষয় হলো সেখানে কোনো আলো নেই। কোথাও কোনো দিক নির্দেশনা লেখা নেই। মেইন কথা ওই স্টেশনে কোনো সাইনবোর্ড নেই। ভাঙাচোরা একটা স্টেশন।
স্টেশন দেখে মনে হবে যেনো বহু বছর ধরে এই স্টেশন বন্ধ হয়ে পড়ে আছে। এরপর সেই লোকটা উঠে দাঁড়ালো এবং বললো- এই জায়গাটাই। পরেশ তো একপ্রকার চিৎকার করে উঠলো এবং বললো- এখানে তো কোনো স্টেশন থাকার কথা নয়। লোকটি ধীরে পরেশকে বললো- মূলত যে জায়গাগুলো ভুলে যাওয়া হয়, সেগুলো সবচেয়ে ভয়ংকর হয়। ট্রেনের দরজা খুলে গেলো এবং লোকটি নামতে নামতে বললো- আপনি যদি সত্যি জানতে চান, তাহলে নিচে নামুন। পরেশ তখন তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে যে, কামরার বাকি যাত্রীরা কই! কিন্তু কোথাও কেউ নেই, পরেশ শুধুই একা।.....
