কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


drunk-1013898_1280.webp



লিংক


জীবনের এমন কিছু পরিস্থিতি আছে যেখানে আমরা সব সময় নিজেদেরকে শান্ত রাখতে পারি না। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা বুদ্ধিমান এবং পরিশ্রমী লোক তারা কিন্তু জীবনের কঠিন পরিস্থিতিতেও নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করে। অর্থাৎ তারা যদি নিজেদেরকে শান্ত রেখে ঠান্ডা মাথায় সেই কাজটি করতে পারে তাহলে হয়তো বা পরবর্তীতে সেই কাজটি খুব সুন্দরভাবে সফল হতে পারে। বিশেষ করে মানুষ যখন কোন ধরনের বড় বিপদে পড়ে তখন কিন্তু সেই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা বড় কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই কঠিন পরিস্থিতিতে আমরা সব সময় শান্ত থাকবো এবং নিজেদেরকে শান্ত রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব।


আসলে কোন কঠিন পরিস্থিতিতে যদি আমরা নিজেদেরকে শান্ত রাখতে না পারি তাহলে কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার মত মন মানসিকতা এবং যোগ্যতা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত করতে পারি এবং ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে কি করে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় তাহলে অবশ্যই আমরা একটা না একটা পথ খুঁজে পাবো। এই পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবং সেই পরিস্থিতি থেকে সে কিন্তু অবশ্যই তার চেষ্টা এবং মনোবল দ্বারা বেরিয়ে আসতে পারে। এজন্য সবাইকে এই পরিস্থিতিতে শান্ত থাকতে অবশ্যই হবে।


যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু কখনো ঘাবড়ে যায় না কোন বিষয়ে। অর্থাৎ তারা মনে করে যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের বিভিন্ন কঠিন পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। আসলে এই কঠিন পরিস্থিতির সাথে যদি যুদ্ধ করার মতো মন-মানসিকতা আমরা কখনো না রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় পিছিয়ে যাব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা জীবনে একটা ভালো জায়গায় অবস্থান করছে তাদের জীবনী যদি আমরা দেখতে পাই তখন দেখতে পাবো যে তারা কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে শান্ত রেখেছে এবং সামনের দিকে এগিয়ে গেছে।


ঠান্ডা মাথায় কাজ করে হাসতে হাসতে বুদ্ধি দিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে এবং জীবনের প্রতিটি পর্যায়ে আমরা নিজেদেরকে শান্ত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার মত মন মানসিকতা তৈরি করতে পারব। আসলে আমরা যদি সব সময় কঠিন পরিশ্রমের মধ্যে থাকতে পারি তাহলে আমাদের মনটা যেমন শান্ত থাকবে তেমনি আমরা কখনো অন্য কোন ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আর কোনো সুযোগ থাকবে না। আসলে এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং নিজেদেরকে সকল পরিস্থিতিতে শান্ত রাখতে পারি তাহলে অবশ্যই আমরা একটা সময় জীবনের সফলতা অবশ্যই অর্জন করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।