মন থেকে সুখী হতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মন থেকে সুখী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিন্তু প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেও জীবনে সুখী হতে পারে না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা মধ্যবিত্ত মানুষ অর্থাৎ যারা দিন আনে দিন খায় তারা কিন্তু অনেক বেশি সুখী। অর্থাৎ তারা তাদের জীবনের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে। আসলে তারা কখনো টাকার পিছনে ছুটে বেড়ায় না বরং তারা সবসময় নিজেরা কি করে ভালো থাকবে এজন্য তারা চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মন থেকে সুখী হতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সুখী হতে পারব। টাকা কখনো একজন মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না।
এজন্য আমাদের একটা বিষয় সম্পর্কে সব সময় মনে রাখতে হবে যে আমরা জীবনে যতই ভালো কাজ করি না কেন কখনো টাকার লোভ আমাদের জীবনে যাতে না আসে। আসলে টাকার লোভ হল এমন একটা খারাপ জিনিস যেটি একবার মানুষের মনের মধ্যে ঢুকে গেলে সেই মানুষ আর কখনো ভালো থাকতে পারে না এবং প্রতিনিয়ত চেষ্টা করে কি করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি টাকা দিয়ে সুখ কিনতে পারতেন তাহলে কিন্তু এই পৃথিবীতে যারা ধনী ব্যক্তি তাদের জীবনে সুখের কোন অভাব থাকত না। অর্থাৎ তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে সুখ ক্রয় করে সেইগুলো তারা উপভোগ করার চেষ্টা করত।
আসলে এই জিনিসগুলো সব সময় স্বপ্ন থেকে যায়। অর্থাৎ জীবনটাকে প্রকৃত সুখী করতে হলে সর্বপ্রথম আমরা মনের থেকে সুখী হব এবং আমাদের জীবনে যা কিছু আছে তাই নিয়ে নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করব। আপনি যদি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস চাইতে থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবনের চাওয়ার কোন শেষ থাকবে না এবং আপনি চাইতে চাইতে আপনার পুরো জীবনটা পার হয়ে যাবে। এজন্য আমরা আমাদের জীবনের সীমিত চাওয়া গুলো পূরণ করার জন্য যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা মনের দিক থেকে যেমন সুখে থাকব ঠিক তেমনি সমাজের প্রত্যেকটা লোকের উপকার করার চেষ্টা করব যাতে করে তারাও আমাদের মত সুখে থাকার সময় পার করতে পারে।
আর আমরা যদি এইভাবে সবাই মিলেমিশে একসঙ্গে একে অন্যের সাহায্য করে প্রত্যেককে সুখে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকার কখনো প্রয়োজন নেই। আসলে যে মানুষ মনের দিক থেকে সুখী সেই মানুষের মতো সুখী মানুষ আর আপনি এই পৃথিবীতে একটিও খুঁজে পাবেন না। এজন্য আমরা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করব কেননা মানুষের উপকার করার মধ্যে কিন্তু আলাদা ধরনের একটা সুখ লুকিয়ে রয়েছে। তাইতো সবার উপকার যেমন করব ঠিক তেমনি নিজের চাহিদাগুলো সীমিত রেখে শুধুমাত্র অর্থের পিছনে না ছুটে নিজেদের জীবনটাকে উপভোগ করার জন্য আমরা চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
