পুরনো দিনের গ্রামীণ স্কুল জীবন

ChatGPT Image Mar 21, 2026, 02_02_12 AM.png

Image Created by OpenAI

গ্রামের স্কুল জীবনের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে এক অন্যরকম সরল ও সুন্দর সময়। আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে সেই সময়ের গ্রামীণ স্কুল জীবনের অনেক পার্থক্য থাকলেও, সেই দিনের স্মৃতিগুলো ছিল গভীর আবেগ ও আনন্দে ভরা। পুরনো দিনের গ্রামীণ স্কুলগুলো সাধারণত খুব সাধারণ অবকাঠামোর মাধ্যমে তৈরী করা হতো। সেই সময় স্কুল ভবন ছিল টিনের ছাউনি দেওয়া বা কাঁচা মাটির ঘর। কোথাও কোথাও বড় গাছের নিচেই ক্লাস চলতো। বেঞ্চ-ডেস্কের সংখ্যা কম থাকায় অনেক ছাত্রছাত্রী মাটিতে পাটি পেতে বসে পড়াশোনা করত। তবুও সেই পরিবেশে ছিল শেখার প্রবল আগ্রহ এবং শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা।

সকালে স্কুলে যাওয়ার জন্য গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে হেঁটে যেত। কারও হাতে থাকত বইভর্তি ব্যাগ, আবার কেউ বই খাতা বগলে নিয়েই বেরিয়ে পড়ত। পথের মাঝে বন্ধুদের সঙ্গে গল্প, হাসি আর খুনসুটি করতে করতে কখন যে স্কুলে পৌঁছে যেত, তা বুঝতেই পারত না। একসময় এই অবস্থায় আমরাও পড়াশুনা করেছি। এটা আমাদের সময় বা তার আগের থেকে এই ভাবে পড়াশোনা করা হতো। স্কুলের শিক্ষকরা ছিলেন অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। অনেক সময় তারা শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, জীবন গড়ার শিক্ষাও দিতেন। বর্ষার দিনে স্কুলে যাওয়ার অভিজ্ঞতাও ছিল ভিন্নরকম। কাদা মাখা পথ দিয়ে হেঁটে স্কুলে পৌঁছানো, কখনো ভিজে কাপড় নিয়ে ক্লাস করা-এসবই ছিল সেই সময়ের স্বাভাবিক ঘটনা। তবে এর মাঝেও ছিল একটা আলাদা অনুভূতি, পড়াশোনার প্রতিও ছিল আলাদা একটা টান।