ঢেঁকি ও চাল ভাঙার ঐতিহ্য

ChatGPT Image Mar 21, 2026, 01_41_51 AM.png

Image Created by OpenAI

বাংলার গ্রামীণ জীবনে এক সময় ঢেঁকি অত্যন্ত পরিচিত এবং অপরিহার্য একটি উপকরণ ছিল। প্রাচীন সময় থেকেই ধান থেকে চাল তৈরি করার প্রধান মাধ্যমই ছিল এই ঢেঁকি। শুধু একটি কৃষি যন্ত্র নয়, এটি ছিল বাংলার গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আজকের দিনে মেশিন চালিত রাইস মিলের যুগে ঢেঁকির ব্যবহার অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু এর ঐতিহ্য এখনও মানুষের স্মৃতিতে জীবন্ত রয়েছে। ঢেঁকি হলো মূলত কাঠ দিয়ে তৈরি একটি প্রাচীন কৃষি যন্ত্র, যার সাহায্যে ধান ভেঙে চাল তৈরি করা হতো। সাধারণত একটি লম্বা কাঠের দণ্ড এবং একটি ভারী অংশ দিয়ে ঢেঁকি তৈরি করা হয়।

একজন বা দুইজন মানুষ পা দিয়ে ঢেঁকির এক পাশে চাপ দিলে অন্য পাশটি উঠে গিয়ে ধানকে আঘাত করে, ফলে ধানের খোসা আলাদা হয়ে চাল তৈরি হয়। গ্রামের অনেক বাড়িতেই একসময় উঠোনের পাশে বা আলাদা একটি ঘরে ঢেঁকি রাখা থাকত। ধান ভাঙার সময় সেই জায়গাটি হয়ে উঠত কর্মচঞ্চল ও প্রাণবন্ত। বর্তমানে যদিও কিছু কিছু গ্রামের বাড়িতে এইসব দেখা যায়। ধান থেকে চাল তৈরি করার প্রক্রিয়াটি ছিল বেশ ধৈর্য ও পরিশ্রমের কাজ। এখন যেমন মেশিনের মাধ্যমে দ্রুত হয়ে যায়, তখন হাতে করে এইসব করতে প্রচুর সময় লাগতো। এখন এইগুলো হারিয়ে যেতে লাগলেও অনেক সাংস্কৃতিক কেন্দ্র, জাদুঘর বা গ্রামীণ ঐতিহ্যের প্রদর্শনীতে ঢেঁকি সংরক্ষণ করা হয়। কারণ এগুলো আমাদের অতীতের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ সাক্ষী।