মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১৫ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১৫ তম পর্ব শেয়ার করে নেবো। তো লাস্ট আরেকবার ওপরের তলার থেকে যখন শব্দ আসলো, তখন সঞ্জয় লোকটিকে বলেছিলো, আমাদের এইবার উপরের দিকে গিয়ে দেখা উচিত। লোকটা তখন ধীরে ধীরে মাথা নেড়ে বললো- আমাদের এখন আর বেরোনোর সময় নেই। সঞ্জয় বললো-কেনো? লোকটি উত্তরে বললো- কারণ আজ আবার সেই মেঘলা সন্ধ্যা, অলরেডি সে ঢুকে পড়েছে। এই কথা বলার সাথে সাথে উপরের তলার থেকে সিঁড়ি ভেঙে নিচের দিকে নামার শব্দ শুনতে পেলো তারা। এইসব ঘটনার মধ্যে দিয়ে সঞ্জয় একটা বিষয় বুঝতে পারলো যে, এই বাড়িটা শুধু স্মৃতির জন্য উপলব্ধ না।

এটা একটা দরজা, যা আজ রাতে খুলে দিয়েছে। যাইহোক, ওপরের সিঁড়ি ঘরের থেকে নামার শব্দ আরো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। এছাড়া তার নামার ভাবমূর্তি দেখে সঞ্জয় এর মনে হলো, তার যেনো কোনো তাড়াহুড়ো নেই, নিশ্চিন্তে নামছে। আসলে সে জানে যে, এর মধ্যে দিয়ে তারা পালাতে পারবে না। এরপর তাদের আর কি করার, তারা দুইজন কোনো শব্দ না করে দাঁড়িয়ে ছিল। এরপর মোমবাতির আলোয় সিঁড়ির ছায়া দেওয়ালে লম্বা হয়ে নড়তে শুরু করলো। লোকটা সঞ্জয়কে ধীরে ধীরে বললো- ওর দিকে তাকাবে না, যতক্ষণ না ও নিজে সামনে আসে।...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 65525.97
ETH 1909.38
USDT 1.00
SBD 0.49