কোন কাজ তুচ্ছ নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কোন কাজ তুচ্ছ নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-8530607_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা সব সময় বিভিন্ন ধরনের কাজ করতে থাকে তাদের কাছে কিন্তু কোন ধরনের কাজ কখনো তুচ্ছ নয়। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে ছোট বড় বলে কোন কাজ কখনোই থাকতে পারে না। অর্থাৎ প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মানুষের কাছে অবশ্যই সমান হওয়া উচিত। এজন্য আমরা সব সময় চেষ্টা করব কোন কাজকে তুচ্ছ মনে না করে বরং সব কাজ মন দিয়ে করা এবং সে কাজটা যাতে সুন্দরভাবে হয় এজন্য আমরা সবসময় চেষ্টা করব। যারা এই পৃথিবীতে কাজকে কখনো তুচ্ছ বলে মনে করে না তারা কিন্তু কখনো জীবনে খারাপ দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ তারা সব সময় তাদের এই ভালো কাজের জন্য সব সময় অন্য মানুষের অপেক্ষায় এগিয়ে থাকে এবং একটা সুন্দর জীবন তারা গড়তে পারে।


এজন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের কাজ করার জন্য চেষ্টা করব এবং সকল কাজগুলো যদি আমরা সঠিকভাবে সমাধান করতে পারি তাহলে দিবেন যে আপনার মনোবল অনেক বেশি বেড়ে যাবে এবং কাজ করার প্রতি আপনার ভালবাসাও অনেক বেশি বৃদ্ধি পাবে। আসলে যারা সবসময় কাজের মধ্যে থাকে তাদের মনের মধ্যে অন্য কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা কখনো প্রবেশ করতে পারে না। কিন্তু যারা অলস প্রকৃতির লোক তারা কিন্তু কখনো ভালো কোন কাজ করতে পারে না এবং তারা সবসময় সকল ধরনের কাজকে তুচ্ছ বলে মনে করেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাজ যদি আমরা তুচ্ছ বলে মনে করি তাহলে আমরা কিন্তু সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবো।


এই পৃথিবীতে যে মানুষগুলো সব সময় তাদের কাজের দ্বারা সামনের দিকে এগিয়ে গিয়েছে তাদেরকে কিন্তু অন্য মানুষগুলো অনেক বেশি সম্মান করেছে। আসলে মানুষের কাছ থেকে কখনো জোর করে সম্মান পাওয়া যায় না। আপনি সবসময় ভাল কাজ করে যাবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি মানুষ আপনাকে নিজের থেকে ভালবাসবে এবং আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে।এজন্য আমরা সব সময় কোন কাজকে তুচ্ছ বলে মনে না করে প্রত্যেকটি কাজ মনোযোগ দিয়ে পড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং জীবনে ভালো কিছু যখন করতে পারব তখন অন্য মানুষগুলো আমাদের দেখে আমাদের চলার পথে তারাও কিন্তু এগিয়ে চলার চেষ্টা করবে এবং জীবনে বড় হতে পারবে।


এই পৃথিবীতে যারা ভালো মানুষের গুণাবলী গ্রহণ করে তাদের চলা পথে এগিয়ে যেতে পেরেছে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করেছে। আসলে ভালো মানুষের সাথে মেলামেশা করলে এই একটা মাত্র ভালো দিক আমরা দেখতে পাই। এজন্য আমরা কখন অলসের মতো ঘরে পড়ে না থেকে বড় পরিশ্রমী হিসেবে নিজেদেরকে পরিচিত করে তোলার চেষ্টা করব এবং সামনের দিকে এগিয়ে যাব নিজেদের কাজের দ্বারা। এভাবে যদি আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে জীবনে আমরা সবাই অবশ্যই উন্নতির লাভ করতে পারব এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় জয়লাভ করব। তাইতো এই পৃথিবীতে কাজ কখনো ছোট বড় হতে পারে না বরং সব কাজ সব সময় সমান।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51