বিদ্যুৎ ছাড়া জীবনের মানসিক প্রভাব

ChatGPT Image May 5, 2026, 02_07_32 AM.png

Image Created by OpenAI

বর্তমান যুগে বিদ্যুৎ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটি কাজ- অর্থাৎ পড়াশোনা, কাজ, বিনোদন, যোগাযোগ, ইত্যাদি সবকিছুই কোনো না কোনোভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। কিন্তু যদি হঠাৎ করেই বিদ্যুৎ না থাকে, তখন শুধু দৈনন্দিন কাজই ব্যাহত হয় না, এর গভীর প্রভাব পড়ে মানুষের মানসিক অবস্থার উপরও। বিদ্যুৎ না থাকলে প্রথমেই যে জিনিসটি আমাদের অনুভূত হয়, তা হলো অন্ধকার। এই অন্ধকার অনেকের মনে ভয়, উদ্বেগ এবং একাকিত্ব তৈরি করে। বিশেষ করে শহুরে জীবনে অভ্যস্ত মানুষদের কাছে হঠাৎ অন্ধকার এক অস্বাভাবিক অভিজ্ঞতা। কারণ এতে মন অস্থির হয়ে ওঠে এবং নিরাপত্তা হীনতার অনুভূতি জন্মায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ভয়ের অনুভূতি বেশিই হয়ে থাকে। আমরা এখন মোবাইল, ইন্টারনেট, টিভি- এইসব প্রযুক্তির সঙ্গে গভীর ভাবে যুক্ত।

বিদ্যুৎ না থাকলে এই সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অনেকের মধ্যে এক ধরনের “ডিজিটাল উইথড্রয়াল” তৈরি হয়। সোশ্যাল মিডিয়া না দেখা, খবর না জানা বা প্রিয় সিরিজ মিস করার কারণে মন খারাপ, বিরক্তি এবং অস্থিরতা বাড়ে। আর সত্যি বলতে, বর্তমানে এইগুলো বেশিই হচ্ছে আমাদের মাঝে। আরো একটা সমস্যা হলো- বিদ্যুৎ না থাকলে অনেকেই বুঝতে পারে না কীভাবে সময় কাটাবে। বিশেষ করে যারা প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল, তাদের কাছে সময় যেন থেমে যায়। এতে করে একঘেয়েমি মানসিক ক্লান্তি বেড়ে যায় এবং ধীরে ধীরে বিরক্তি বা হতাশায় রূপ নেয়। বিদ্যুৎ আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করে তুললেও এর উপর অতিরিক্ত নির্ভরতা আমাদের মানসিক ভাবে দুর্বল করে দিয়ে থাকে। কারণ অতিরিক্ত কোনো কিছুর ব্যবহার ভালো কিছু বয়ে আনে না।