মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১৩ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১৩ তম পর্ব শেয়ার করে নেবো। তো ডায়েরির পরের পাতাটি পড়ার সময় সঞ্জয় তার বাবার একটা চুক্তির বিষয়ে দেখতে পায়। তখন পাশের থেকে লোকটা বললো যে, তোমার বাবা তখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। এরপরে সঞ্জয় আবারো বাকি লেখাগুলো পড়তে লাগলো এবং সেখানে পরের লাইন লেখা ছিল- সে আমাকে সতর্ক করেছে, যদি কথা না রাখি, তাহলে সব এই বাড়ি থেকেই শুরু হবে। সাথে সাথে জ্বলন্ত মোমবাতির শিখা কেঁপে উঠলো, মনে হলো হঠাৎ ঘরের ভেতরে একটা দমকা হাওয়া বয়ে গেলো। এইবার প্রশ্ন হলো, এখানে সতর্কটা কে করেছিলো!

লোকটা তখন সঞ্জয় এর এই প্রশ্নের জবাবে বলেছিলো- এই প্রশ্নটা তোমার বাবাকে শেষ পর্যন্ত ভেঙে দিয়েছিলো। সঞ্জয় কিছুক্ষণ পরে আবারো ডায়েরি পড়তে শুরু করে দিলো। এইবার পরের অর্থাৎ দ্বিতীয় পাতায় লেখা ছিল- মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো, কিন্তু ডক্টর কোনো রোগের কারণ ধরতে পারছে না। তবে আমি জানি কেনো এমন হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছি না। সঞ্জয় এর চোখ যেনো হঠাৎ করে এইসব পড়ে ঝাপসা হয়ে আসলো। সঞ্জয় তার মায়ের মুখটা কল্পনা করতে লাগলো। সেইসব দিন কেমন যেনো হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছিল। যাইহোক, এরই মধ্যে সঞ্জয় এর গলা কেঁপে উঠলো এবং বললো- এটা কি?....

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.047
BTC 64032.43
ETH 1869.26
USDT 1.00
SBD 0.45