ফিরে আসার প্রচেষ্টা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ফিরে আসার প্রচেষ্টা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


undo-362766_1280.webp



লিংক


এই পৃথিবীতে অবশ্যই ফিরে আসার চেষ্টা যারা করে তারা অবশ্যই জীবনে ফিরে আসতে পারে। আসলে পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। কিন্তু এই বেশি খারাপ মানুষ যদি একবার চেষ্টা করে যে তারা অবশ্যই ভালোর দিকে এগিয়ে আসবে তাহলে কিন্তু তারা অবশ্যই সেই ভালোর পথে ফিরে আসতে পারবেন। যদিও তাদের এতে করে অনেক কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে কিন্তু সবকিছু সম্ভব। এজন্য খারাপ কাজের থেকে অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালো কাজের দিকে ফিরে আসার প্রচেষ্টা করতে হবে। কেননা ভালো কাজের মধ্যে কিন্তু সারা জীবন একটা আলাদা ধরনের শান্তি পাওয়া যায় যে শান্তি কখনো খারাপ কাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না।


কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে কখনো পরিবর্তন করতে চায় না এবং যে অবস্থানে থাকে ঠিক সেই অবস্থানে তারা সারা জীবন কাটিয়ে দিতে চায়। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা যে অবস্থানে থাকে ঠিক সেই অবস্থান থেকে যদি বের হয়ে আসতে পারে তাহলে দেখবেন যে তাদের মনবল কিন্তু অনেকটা দৃঢ় হয়ে থাকে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা কখনো ভালো কাজের থেকে অথবা ভালো দিক থেকে কখনো খারাপ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো না। একটা মানুষ তখনই ভালো হবে যখন সে সবসময় মানুষের উপকার করবে এবং মানুষের উপকার করার সাথে সাথে তাদের বিপদে-আপদে তাদের পাশে থাকার চেষ্টা করবে। আসলে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন।


আসলে এই পৃথিবীতে যারা অতিরিক্ত কথা বলে তারা কিন্তু কাজের বেলায় কখনো ঠিক থাকে না। অর্থাৎ তারা মুখে এক ধরনের কথা বলে এবং তাদের প্রচেষ্টা যদি সেই কথার পেছনে না থাকে তাহলে কিন্তু তারা সেই একই অবস্থানে সারা জীবন থেকে যায়। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালোর দিকে ফিরিয়ে আসার জন্য এবং খারাপ পথে যারা রয়েছে তাদের কেউ ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে ভালোর দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের দেশের খারাপ মানুষের সংখ্যা দিন দিন কমে যেতে শুরু করবে। এজন্য সব সময় আমাদের ভালোর দিকে এগোনোর চেষ্টা করতে হবে।


আসলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করলে দেখতে পাই যে তারা সবসময় নিজেদেরকে একটা বদ্ধ জায়গার মধ্যে আটকে রাখার চেষ্টা করে এবং তারা কখনো সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করে না। আসলেই মানুষগুলো কখনো বুঝতে চেষ্টা করে না যে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সেই খারাপ জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। এজন্য মানুষের মন বলটা অবশ্যই তাদের জীবনের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার মনোবল যদি আপনি দৃঢ় রাখতে পারেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনার মনোবল যদি সবসময় দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 69046.77
ETH 2027.96
USDT 1.00
SBD 0.49