হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলা
Image Created by OpenAI
এক সময় গ্রামের বিকেল মানেই ছিল খেলাধুলার কোলাহল। মাঠ, উঠোন, পুকুরপাড় ইত্যাদি যেখানে খুশি খেলা করার একটা হিড়িক লেগে যেতো। সব জায়গাতেই শোনা যেত হাসি, চিৎকার আর খেলার আনন্দ। মূলত আনন্দের মূল কেন্দ্র ছিল গ্রামের এইসব খেলার মধ্যে। কিন্তু এমনই একটা সময়ের মধ্যে দিয়ে এখন দিন চলে যাচ্ছে যে, এই দৃশ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে। আধুনিক প্রযুক্তি, মোবাইল ফোন আর শহুরে জীবনের প্রভাবে আমাদের প্রাচীন গ্রামীণ খেলাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে বলতে গেলে। গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম ছিল না। এগুলো ছিল একধরণের শরীরচর্চা এবং সামাজিক শিক্ষার অন্যতম উপায়।
যাইহোক এই গ্রামীণ খেলার মধ্যে অন্যতম খেলাগুলো ছিল ডাংগুলি, কাবাডি, গোল্লাছুট, কানামাছি ইত্যাদি। তবে এর মধ্যে সবথেকে প্রিয় খেলা ছিল কাবাডি এবং গোল্লাছুট। কিন্তু এইগুলো বর্তমানে সব হারিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো এই মোবাইল এর গেম। এইগুলো বর্তমানে ছেলে-মেয়েদের এমনভাবে আসক্ত করে রেখেছে যে, এইসব খেলাধুলা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই, তাদের কাছে একটা রূপকথার গল্পের মতো বিষয়। তাছাড়া বর্তমানে খেলার মাঠগুলো যেনো হারিয়ে যাচ্ছে। এই খেলাগুলোর গুরুত্ব ছিল অনেক, কারণ এগুলোর মাধ্যমে শারীরিক ব্যায়াম এবং মানসিক বিকাশ ঘটত।

গ্রামীণ ঐতিহ্যের এক চমৎকার এবং সময়োপযোগী স্মৃতিচারণ, @thinking.element! আমাদের শিকড়ের এই খেলাগুলো হারিয়ে যাওয়া সত্যিই দুঃখজনক। আপনার এই লেখাটি শৈশবের সেই সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দিল। দারুণ লিখেছেন