পুরনো জমিদার বাড়ি
Image Created by OpenAI
বাংলার গ্রামের পথে হাঁটতে গিয়ে আজও চোখে পড়ে কিছু বিশাল বাড়ি, কিন্তু নীরব। উঁচু দেওয়াল, ভাঙা কার্নিশ, শ্যাওলা ধরা সিঁড়ি আর অর্ধভাঙা বারান্দা। এই বাড়িগুলোই একসময়ের প্রভাবশালী জমিদার বাড়ি ছিল। বর্তমানে যেকোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেলে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে এইসব বাড়ি দেখা যায়। যা আজকের সময়ে দাঁড়িয়ে এইগুলো এক একটা পর্যটকদের জন্য বিশেষ স্থান হয়ে দাঁড়িয়েছে। যদিও এগুলোর অধিকাংশ অংশই মাটির গভীরে ঢেকে গিয়েছে। এইগুলোর অবশিষ্ট অংশ দর্শনের জন্য বাঁচিয়ে রেখেছে। একসময় এই জমিদার বাড়িগুলো ছিল রাজকীয় আভিজাত্যের প্রতীক।
প্রশস্ত উঠান, মার্বেল পাথরের মেঝে, কাঠের খোদাই করা দরজা, বিশাল থামওয়ালা বারান্দা—সবকিছুতেই ছিল রাজাদের বিলাসিতা। আর সবথেকে আকর্ষণীয় দিক ছিল পুজো বা কোনো উৎসবের সময়ে। বিশেষ করে দুর্গাপুজো, রাসযাত্রা, যাত্রাপালা, কবিগান ইত্যাদি। এইসব উৎসবে জমিদার বাড়ি হয়ে উঠত গ্রামের মূল প্রাণকেন্দ্র। প্রজাদের জন্য ছিল খোলা লঙ্গরখানা এবং অতিথিদের জন্য ছিল আলাদা অতিথিশালা। সব মিলিয়ে এই বাড়িগুলো ছিল একেকটা ছোট রাজ্য। সেই সময়ে একটা আলাদা অনুভূতির বিষয় ছিল জমিদার বাড়িগুলোর । এছাড়া জমিদার বাড়ির আরো কিছু ইতিহাস আছে, যেমন- গোপন সুড়ঙ্গ, বিপদের সময়ে ধন লুকিয়ে রাখার জায়গা।
