ফুটবল টুর্নামেন্ট

20260117_202032.jpg

আজকের সন্ধ্যাটা ছিল একেবারেই আলাদা। প্রতিদিনের মতো সাধারণ কোনো সন্ধ্যা নয়, কারণ আজ আমাদের বাড়ির পাশের মাঠে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বার্ষিক ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। তাই স্বাভাবিকভাবেই খেলা দেখার লোভ সামলাতে পারিনি, মাঠে চলে গিয়েছিলাম। এই টুর্নামেন্টটা আমাদের এলাকার কাছে খুবই পরিচিত, কারণ প্রায় নিজেদের এলাকার বেশি প্লেয়ার। প্রতিবছর নিয়ম করে এই আয়োজন হয়, আর আশেপাশের বহু এলাকা থেকে দলগুলো অংশগ্রহণ করে। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের উৎসাহ-উদ্দীপনাও থাকে চোখে পড়ার মতো। আরো খেলা দেখার উন্মাদনা বেড়ে যায় তখন, যখন নাইজেরিয়ান প্লেয়ারও দেশীয় প্লেয়ারদের সাথে খেলে থাকে।

রাতের আলোয় পুরো মাঠটা যেন একেবারে অন্যরকম রূপ নিয়েছিল। চারপাশে সাজানো ফ্লাডলাইট, মাঠের চারদিকে ভিড় করা দর্শক ইত্যাদি সব মিলিয়ে একটা যেনো উৎসবের আবহ তৈরি হয়েছিল। মাঠের এক পাশে গ্যালারির মতো করে দাঁড়িয়ে মানুষ খেলা দেখছিল, কেউ আবার মাঠের ধারে বসে। শিশু থেকে শুরু করে বয়স্ক, সব বয়সের মানুষকেই আজ মাঠে দেখা গিয়েছিলো। আজকের ম্যাচে দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পাসিং, অ্যাটাক, দ্রুত কাউন্টার, সবকিছুই ছিল। গোলপোস্টের সামনে বেশ কয়েকবার উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়, যেগুলো দেখে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। বেশ টানটান উত্তেজনা ছিল।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70886.96
ETH 2165.03
USDT 1.00
SBD 0.50