কাজে মনোযোগ দিতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাজে মনোযোগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


receptionists-5975962_1280.jpg



লিংক


এই পৃথিবীতে যদি আমরা জীবনে উন্নতি লাভ করতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। আসলে আমরা যখন প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে করবো তখন কিন্তু প্রত্যেকটা কাজ অনেক বেশি সুন্দর হবে এবং সেই কাজের হলে কিন্তু শুধুমাত্র আমরা একারা নই বরং সবাই অনেক বেশি আনন্দ নিয়ে বসবাস করতে পারব। কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে যারা কাজের প্রতি ভালোবাসা না দেখিয়ে সেই কাজ করার চেষ্টা করে তাদের দ্বারা কিন্তু সেই কাজগুলো কখনো সঠিকভাবে সম্পন্ন হয় না। কেননা আপনি যদি ভালবেসে কোন কিছু না করেন তাহলে দেখবেন যে সেই জিনিসটা কখনো ভালো হতে পারে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের সামনে যে কাজই আসুক না কেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজকে ভালোবেসে এবং মনোযোগ দিয়ে সেই কাজটি করার চেষ্টা করব। আসলে আমরা যদি মনোযোগ দিয়ে প্রত্যেকটা কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে আমরা উপভোগ করতে পারব। আপনি যদি সব সময় ভালো কাজ করেন তাহলে দেখবেন যে আপনার মন মানসিকতা অনেক ভালো থাকবে এবং আপনার এই ভালো মন মানসিকতা নিয়ে আপনি যেকোনো মানুষের সাথে ভাল আচরণ করতে পারবেন। আর আপনি যদি খারাপ কাজকর্ম করেন তাহলে আপনার মনটা অনেক বেশি খারাপ থাকবে।


আসলে জীবনটাকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভাল কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে পারব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো।আমরা যদি আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারকে সঠিকভাবে রাখতে পারব না এবং জীবনে বিভিন্ন ধরনের অভাব অনটন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। আর জীবনের এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে গেলে সর্বপ্রথম আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। এই জ্ঞানকে আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব।


আমরা যদি প্রত্যেকটা কাজে মনোযোগ দিয়ে করতে থাকলে একদিন অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে অনেক বেশি প্রতিযোগিতা চলে। আর এই প্রতিযোগিতার মাঝে যদি আপনি সুন্দর কোন কিছু করে না দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না এবং আপনি জীবনের সেই প্রথম অবস্থায় ফিরে যাবেন। এজন্য সব কিছুর সঙ্গে টিকে থাকতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কাজে মনোযোগ দিতে হবে এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দর ভাবে সমাধান করতে হবে। এভাবে কিন্তু অবশ্যই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং সুন্দর একটা দেশ গঠন করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 68077.90
ETH 2138.30
USDT 1.00
SBD 0.48