শিক্ষা ছাড়া গতি নাই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


education-3670453_1280.jpg



লিংক


এই পৃথিবী হলো এমন একটা জায়গা যেখানে সবাই সব সময় বিভিন্ন ভাবে চেষ্টা করে কি করে উপরের দিকে উঠে দেখা যায়। আসলে মানুষের মধ্যে মানুষের যে প্রতিযোগিতা চলে ঠিক তেমনি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের প্রতিযোগিতা সব সময় চলতে থাকে। আসলে প্রত্যেকটা দেশ চাই যাতে করে অন্যান্য দেশ অপেক্ষা তারা সবসময় সামনের দিকে এগিয়ে থাকুক এবং সকল ধরনের সুযোগ সুবিধা যেন তারা গ্রহণ করতে। আসলে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যে শিক্ষা ক্ষেত্রে যত বেশি এগিয়ে সেই দেশ কিন্তু উন্নতির দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে। অর্থাৎ একটা দেশ তখনই উন্নতি হবে যখন সেই দেশে প্রকৃতির শিক্ষা সবাই গ্রহণ করবে এবং দেশের জন্য কাজ করবে।


আসলে আমাদের এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা মূর্খ প্রকৃতির লোক তারা কিন্তু আধুনিক চিন্তা ভাবনা থেকে অনেক বেশি পিছিয়ে থাকে এবং তারা কোন ধরনের আধুনিক চিন্তাভাবনা আর কখনো করতে চায় না। আসলে আধুনিক চিন্তাভাবনা একটা মানুষকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কি করে উন্নত জীবনের সুযোগ সুবিধা গ্রহণ করা যায় এই সম্পর্কে তাদের বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সব সময় ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে।


আসলে আমরা যদি সব সময় প্রকৃতি শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের যারা ভবিষ্যতের জন্য রয়েছে তাদেরকে প্রকৃত শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রকৃত শিক্ষা গ্রহণ করে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে শিক্ষা একটা মানুষকে যেমন বুদ্ধিমান করে থাকে ঠিক তেমনি শিক্ষা যারা গ্রহণ করে না তারা সবসময় বোকার মত এই পৃথিবীতে তারা জীবন যাপন করে। আর এইসব মানুষদেরকে কেউ কখনো কোন ধরনের গুরুত্ব দেয় না এবং তাদের জন্য কিন্তু সমাজটা সব সময় পিছনের দিকে পিছিয়ে থাকে। এই মানুষগুলো হলো আমাদের দেশের জন্য একটা বোঝা।


আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে বড় হতে পারি এবং মানুষের মত মানুষ হয়ে জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের নিজেদের দেশের জন্য সবসময় কাজ করতে পারবো এবং নতুন নতুন শিক্ষার প্রয়োগ ঘটিয়ে দেশের মানুষের জীবনটাকে আরো সহজ সরল করার চেষ্টা করব। এজন্য প্রত্যেকটা দেশের প্রত্যেক নাগরিককে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং নিজেদের দেশকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এজন্য আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে। এভাবে যদি আমরা সবাই শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ পৃথিবীতে সর্বোচ্চ স্থানে অবস্থান করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 71759.05
ETH 2256.65
USDT 1.00
SBD 0.50