দাদু–ঠাকুমার সময়ের ব্যবস্থাপনা

ChatGPT Image Feb 7, 2026, 11_27_26 AM.png

Image Created by OpenAI

বর্তমানে দ্রুতগতির ডিজিটাল যুগে দাঁড়িয়ে অনেক সময়ই আমরা ভুলে যাই যে, আমাদের সমাজের ভিতটা তৈরি হয়েছিল কত সুন্দর, সরল আর মানবিক কিছু সামাজিক রীতির উপর ভিত্তি করে। দাদু–ঠাকুমার সময়ের সমাজ ছিল প্রযুক্তিহীন, কিন্তু সম্পর্কের দিক থেকে ছিল ভীষণ সমৃদ্ধ। দাদু–ঠাকুমার সময় যৌথ পরিবার ছিল সমাজের মূল ভিত্তি। এক ছাদের নিচে বাবা–মা, কাকা–জ্যাঠা, পিসি–মাসি, দাদা–দিদি, সবাই একসাথে থাকতেন। সুখ–দুঃখ ভাগাভাগি করে নেওয়াটাই ছিল একটা স্বাভাবিক বিষয়। ছোটরা বড়দের সম্মান করত, আর বড়রা ছোটদের আগলে রাখত। পরিবার মানেই ছিল নিরাপত্তা ও ভালোবাসার আশ্রয়।

এছাড়া বড়দের সামনে কথা বলার ধরন, পা ছুঁয়ে প্রণাম করা, আশীর্বাদ নেওয়া—এসব যেনো ছিল দৈনন্দিন জীবনের একটা অঙ্গ। কেউ বাড়িতে এলে জল, পান এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো। অতিথিকে ভগবানের মতো দেখা হতো। কথিত আছে- “অতিথি দেবো ভব”। এই কথাটা ভীষণভাবে কাজের সাথে পালন করা হতো। তখনকার দিনে প্রতিবেশীরাও ছিল প্রায় পরিবারেরই অংশের মতো। কারও বাড়িতে অসুখ হলে পাড়া–প্রতিবেশীরা পাশে দাঁড়াতেন, রান্না করে দিতেন, সন্তানদের দেখাশোনা করতেন। মোটামুটি বলতে গেলে সব মিলিয়ে সবাই সবকিছুতেই একে অপরকে সাহায্য করত।

Sort:  

However, I also think that although society is faster-paced and relationships are more distant now, these values ​​haven't necessarily been completely lost. Perhaps only the form has changed—for example, we no longer live together as large families—but if we wish, we can still maintain this care and connection within our own small circles.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.076
BTC 71747.28
ETH 2220.17
USDT 1.00
SBD 0.49