পূর্ব প্রস্তুতি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পূর্ব প্রস্তুতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
প্রত্যেকটা জিনিস করার আগে অবশ্যই আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ একটা জিনিস যখন আমরা করতে যাব তখন সেই জিনিসটা করার আগে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমরা সবসময় যদি সব দিক থেকে তৈরি থেকে কোন একটা কাজে হাত দিয়ে থাকি তাহলে সেই কাজে আমরা সবসময় সফলতা অর্জন করি। আসলে হঠাৎ করে আপনি যদি কোন কিছু একটা করতে যান তখন দেখবেন যে আপনি সেখানে বিব্রত হয়ে যাবেন এবং সেই জিনিসটা আপনার দ্বারা সঠিকভাবে কখনো সম্ভব হবে না। আসলে এজন্য সব কিছু করার আগে অবশ্যই আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার এবং এই পূর্ব প্রস্তুতির মাধ্যমে আমরা নিজেদেরকে সেই জিনিসটা সম্পর্কে তৈরি করতে পারব।
একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে একটা মানুষ কিন্তু হুট করে কোন একটা জিনিস প্রথম দেখাতে বা প্রথম চেষ্টা তে কখনো সমাধান করতে পারে না। অর্থাৎ সেই জিনিসটা চেষ্টা করার আগে তাকে নিজেকে সেই জিনিসটার সম্পর্কে জ্ঞানী করতে হবে এবং কি করে সেই জিনিসটা সমাধান করা যায় এজন্য চেষ্টা করতে হবে। আসলে এই পৃথিবীতে এখন মানুষ শুধুমাত্র অর্থের জন্য কাজ করে। আসলে আমরা যদি কোন কাজে পূর্ব প্রস্তুতি না নিয়ে সেই কাজে অগ্রসর হওয়ার চেষ্টা করি তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনটাকে তেমন একটা বেশি সামনের দিকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসলে এই জিনিসটা অনেকটা পরীক্ষার হলের মত।
আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম তখন সেই সকল বিষয়ের উপর আগে থেকে পড়াশোনা করে দিতাম যাতে করে আমরা সেই বিষয়ে ভালো নম্বর পেতে পারি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে কোন একটা পরীক্ষার আগে যদি সেই বিষয় সম্পর্কে আপনি পড়াশোনা না করেন তাহলে অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনি ভাল কোন জ্ঞান অর্জন করতে পারবেন না এবং সেই বিষয়ে আপনি ফেল করে যাবেন। ঠিক এই একই মত করে আমরা কোন কিছু করার আগে সেই জিনিসটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। আসলে কোন কাজ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জেনে এবং বুঝে সেই কাজটি করতে পারি তাহলে কিন্তু সেই কাজটি আমাদের কথা অনেক বেশি সহজ হবে।
এজন্য আমরা প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করব এবং আস্তে আস্তে করে সেই কাজটি সমাধান করার মাধ্যমে আমরা নিজেদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যেহেতু সবসময় চেষ্টা করব যাতে করে আমরা কখনো পিছনের দিকে পিছিয়ে যেতে না পারি। এজন্য আমরা সবাই চেষ্টা যদি সামনের দিকে করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং নিজেদের জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারব। এজন্য আমরা সব সময় প্রত্যেকটা কাজ করার আগে নিজেদেরকে পূর্ব থেকে প্রস্তুত করব এবং সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
