মানুষের মন এখন নোংরা ভর্তি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের মন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে মানুষের সাথে যদি আপনি কখনো মন খুলে কথা বলেন তখন দেখবেন যে সে মানুষগুলো মোটেও ভালো নয় এবং আপনার সাথে বিভিন্ন ভাবে তারা খারাপ আচরণ করার চেষ্টা করবে। অর্থাৎ এখন প্রায় সকল মানুষের মন ভরা সব সময় নোংরা ভর্তি থাকে। আর এজন্য তারা সবসময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং অন্যের ক্ষতি করতে পারলে কিন্তু তারা অনেক বেশি আনন্দ খুঁজে পায়। আসলে এভাবে যদি আমাদের পৃথিবীতে চলতে থাকে তাহলে এই পৃথিবীতে কেউ কখনো মানুষকে বিশ্বাস করবে না এবং সবাই সবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কিন্তু আমরা যদি সবাই একে অন্যের থেকে দূরে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু কখনো আমরা ভালভাবে বেঁচে থাকতে পারবো না।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এখন সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে। আমি যখন কোন মানুষের সাথে ভালোভাবে কথা বলতে যাবেন তখন সেই মানুষটা যদি আপনার সাথে ভালোভাবে ব্যবহার করে এবং ভালোভাবে কথা বলা। কিন্তু আপনি যতই ভালো মন নিয়ে একটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করুন না কেন সে মানুষটা কিন্তু সব সময় আপনার সাথে একটা খারাপ মন মানসিকতা নিয়ে মেলামেশা করার চেষ্টা করবে। প্রথম দৃষ্টিতে আপনি কখনো বুঝতে পারবেন না যে সেই মানুষটির মন এতটা নোংরা। আস্তে আস্তে যখন সেই মানুষটার সাথে মেলামেশার করবেন তখন আপনি তার পুরো ব্যাপারটা বুঝতে পারবেন।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি নোংরা মন নিয়ে কারো সাথে মেলামেশা করার চেষ্টা করি তারা কিন্তু সবসময় আমাদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে এবং প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করবে। আসলে এভাবে যদি আমরা মানুষের সাথে খারাপ মন মানসিকতা না নিয়ে ভালো মন মানসিকতার মত মেলামেশা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো এবং যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখন যদি আমরা একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করা অত্যন্ত জরুরি।
আসলে আমাদের জীবনে কখন কোন সময় বিপদ আসবে তা কিন্তু আমরা কখনো বুঝতে পারবো না। কিন্তু বিপদ আসবে বলে যে আমরা থেমে থাকব এমন কিন্তু কোন কথা নেই। সকল কিছুর মোকাবেলা করে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। আসলে খারাপ মন মানসিকতার মানুষগুলো কখনো অন্য মানুষের উন্নতি দেখতে চায় না। এজন্য তারা সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষকে বিভিন্নভাবে বিপদে ফেলে দেওয়া যায়।তাইতো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যাতে করে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি এবং সবাই মিলেমিশে একসঙ্গে ভালো মন মানসিকতা নিয়ে বসবাস করতে পারি এজন্য আমাদের সবাইকে অবশ্যই চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
