গ্রাম বাংলার সাধারণ মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গ্রাম বাংলার সাধারণ মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


people-41819_1280.webp



লিংক


আসলে আমার কাছে শহরের থেকে গ্রাম বাংলা অনেক বেশি ভালো এবং সুখের মনে হয়। অর্থাৎ সকল অঞ্চলের মত এত আধুনিক জিনিসপত্র গ্রামবাংলায় না থাকলেও সেখানকার মানুষ কিন্তু এই আধুনিক মানুষের থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সহজ সরল হয়ে থাকে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে শহর অঞ্চলে কোন মানুষ যদি কোন ধরনের বিপদে আপদে পড়ে তখন অন্যান্য মানুষগুলো কিন্তু কখনো তাদেরকে সাহায্য করতে আসে না এবং সবাই সবার নিজের মতো করে বসবাস করার চেষ্টা করে। আর এই ধরনের স্বার্থপর মন মানসিকতার মানুষগুলো কিন্তু শহরাঞ্চলে সবথেকে বেশি দেখা যায় এবং তাদের মধ্যে কোন ধরনের ভালো কোনো সম্পর্ক থাকে না।


কিন্তু আমরা যখন গ্রামবাংলায় ঘুরতে যাই অথবা গ্রামবাংলায় সময় কাটাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে গ্রামের কোন মানুষ যদি কোন ধরনের বিপদে আপদে পড়ে অথবা কোন ধরনের সমস্যায় পড়ে তখন কিন্তু অন্যান্য সকল মানুষের সে তাদের পাশে থাকে এবং তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে গ্রাম বাংলার মানুষের কাছে প্রচুর পরিমাণ অর্থ না থাকলেও কিন্তু তারা সবসময় চেষ্টা করে কিভাবে অন্যভাবে মানুষের সাহায্য করা যায়। অর্থাৎ অর্থ থাকলেই যে সাহায্য করা যাবে এমন কোন কথা নেই। অন্যভাবেও কিন্তু মানুষদের সাহায্য করা যায় এবং মানুষের পাশে থেকে তাদের জীবন থেকে সকল বিপদ আপদ দূর করা যায়।


এছাড়াও এই গ্রাম বাংলার মানুষের মধ্যে কোন ধরনের জটিলতা নেই অর্থাৎ তাদের মন মানসিকতা অনেকটা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। তারা সবসময় চেষ্টা করে যে তাদের নিজেদের জীবনটা কত সহজ সরল ভাবে কাটানো যায় এবং তারা সবসময় সৎ ভাবে নিজেদের জীবনটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। যেহেতু তাদের জীবনে অতিরিক্ত কখনো লোভ থাকে না তাই তারা সবসময় প্রয়োজন ছাড়া কোন কিছু নেওয়ার প্রয়োজন বোধ করে না। এজন্যই কিন্তু এই গ্রাম বাংলার মানুষেরা যত কষ্টই থাকুক না কেন তাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষের সব সময় চাই চাই আর চাই। অর্থাৎ তারা নিজেরা শুধু মাত্র স্বার্থপরের মত তাদের নিজেদের জীবনটা কাটিয়ে দেয়।


এজন্য আমরা সবসময় চেষ্টা করবো সফল অঞ্চলের এই মানুষগুলোর থেকে দূরে থেকে বরং গ্রামাঞ্চলের মানুষগুলোর মত মন মানসিকতা তৈরি করার জন্য। আসলে এভাবে যদি আমরা গ্রামাঞ্চলের মানুষদের মতো সহজ সরল মন মানসিকতা নিয়ে সব জায়গায় বসবাস করতে পারি তাহলে দেখবেন যে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মধ্যে কোন পার্থক্য থাকবে না এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা থাকবে। এভাবে যদি আমরা নিজেদেরকে সহজ সরল ভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে তাহলে দেখবেন যে অবশ্যই দেশের কোনো মানুষ কোনো ধরনের বিপদে পড়লে আমরা সবাই মিলে এগিয়ে আসবো এবং দেশের মধ্যে কোন ধরনের অরাজকতার সৃষ্টি হলে সেগুলো আমরা সবসময় সমাধান করার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।