অতিরিক্ত কখনো আশা করতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত আশা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-3077706_1280.webp



লিংক


আসলে জীবনে আশা রাখা কিন্তু সব সময় দরকার। কেননা আমাদের জীবনের কোন ধরনের যদি আশা না থাকে তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটা অনেকটা সাদাসিধে টাইপের হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের চাহিদার অতিরিক্ত অর্থাৎ অতিরিক্ত আশা করে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো বড় হতে পারব না এবং আমাদের এই আশা নামক লোভ জীবনটাকে নষ্ট করে দেবে। এই পৃথিবীতে সবাই আশা নিয়ে বেঁচে থাকে যে তারা একটু ভালোভাবে তাদের জীবনটাকে পরিচালনা করতে পারবেন। কিন্তু একটা জিনিস আমরা কখনো খেয়াল করে দেখেছি যে মানুষ তারা আশা পূরণ করার জন্য কত বেশি কঠোর পরিশ্রম করতে থাকলে সব সময়।


আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদের আশা থেকে নিজেদের প্রিয় মানুষগুলোর আশা পূরণ করার জন্য অনেক বেশি চেষ্টা করে। আর মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কিন্তু সেই ধরনের মানুষ যারা নিজেদের আশা বিসর্জন দিয়ে সব সময় অন্য পরিবারের সদস্যদের আশা পূরণ করার জন্য চেষ্টা করে। আসলে আমাদের মা-বাবা তাদের নিজেদের জীবনের সকল আশা-আকাঙ্ক্ষা অপূরণ রেখে আমাদের নিজেদের জীবনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা সব সময় কঠোর পরিশ্রম করেছে এবং আমরা জাতীয় জীবনে মানুষের মত মানুষ হতে পারি এজন্য তারা সবসময় চেষ্টা করে গেছে। আসলে তাদের চেষ্টার যদি সঠিক মূল্যায়ন আমরা করতে পেরেছি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পেরেছি।


অনেকেই আছে যারা কখনো অন্যের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করেন এবং স্বার্থপরের মত নিজেদের জীবনের আশা গুলো পূরণ করার জন্য সবসময় চেষ্টা করে। আসলে এইসব মানুষগুলো অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে এবং তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কোন কিছু কখনো বুঝতে চেষ্টা করে না।এই মানুষগুলো কিন্তু দিনশেষে সব সময় অনেক বেশি কষ্টে থাকে এবং তাদের পাশে কেউ কখনো থাকার চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় নিজেদের আশা থেকে অতিরিক্ত কোন কিছু পেয়ে থাকি তাহলে সেগুলো অবশ্যই ভুল হবে। অর্থাৎ জীবনে যা কিছু প্রয়োজন ঠিক সেইগুলো নিয়েই কিন্তু বেঁচে থাকা উচিত। প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু কখনো ভালো নয়।


এজন্য আমরা একটা জিনিস মনে রাখব এই জীবনে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পূরণ করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। আর প্রয়োজনের অতিরিক্ত জিনিস কখনো আমাদের সুখ শান্তি এনে দিতে পারে না বরং এগুলো কিন্তু আমাদের জীবনের বিলাসিতা। আর আমরা আমাদের জীবনের এই বিলাসিতা ত্যাগ করে যদি একটা ভালো সময় কাটাতে পারি তাহলে অবশ্যই পরবর্তী জীবনে আমরা অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং পরিবারের সবাই মিলে মিশে একসাথে থাকতে পারবো। অনেক পরিবার রয়েছে যারা স্বার্থপরের জন্য তাদের পুরো পরিবারটা নষ্ট হয়ে যায় এবং পরিবারের মধ্যে কখনো সুখ শান্তি থাকে না। এজন্য জীবনে অতিরিক্ত কোন কিছু যেমন ভালো নয় ঠিক তেমনি অতিরিক্ত আশা করা ভালো না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।