মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১২ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১২ তম পর্ব শেয়ার করে নেবো। তো লোকটা সঞ্জয়কে বলেছিলো- এই ডায়েরির সত্যতা একমাত্র জানার অধিকার তুমিই রাখো, এইজন্যই তোমাকে ডায়েরিটা খুলতে বলেছিলাম। লোকটা আরো বললো- সময়ের সঙ্গে সঙ্গে তোমার বাবার লেখাগুলো আরো ভয়ংকর হয়ে উঠবে। সঞ্জয় লোকটার কথা শুনে একপ্রকার চুপ হয়ে গেলো এবং ধীরে ধীরে ডায়েরির পরের পাতাটি উল্টোতে লাগলো। প্রথম পাতায় লেখা ছিল- আজ আবার সেই মেঘলা সন্ধ্যা। সে আসার আগেই বুঝতে পেরেছিলাম যে, বাড়িটা আর আগের মতো নেই। সঞ্জয় তখন অনেক ছোট অর্থাৎ স্কুলে পড়ার মতো পর্যায়ে গেছে।
তো এই বিষয়টা সঞ্জয়কে কোনোভাবে জানতে দেওয়া যাবে না বলে সঞ্জয় এর কাছ থেকে গোপন রেখেছিলো। এই লেখাটা সঞ্জয় পড়ার পরে তার বুকের ভেতরটা কেমন যেনো একটা মোচড় মেরে উঠলো এবং এই ঘটনা ক্লিয়ার ভাবে আমার মনে না থাকলেও আফসা আফসা মনে পড়ছে যে, সেদিন মাও খুব চুপচাপ ছিল। সঞ্জয় এই বিষয়টা কিছুক্ষণ ভাবার পরে ডায়েরির পরের পাতায় চলে গেলো। সেখানে লেখা ছিল- ঋণ শোধ করার সময় শেষ। আমি জানি অর্থাৎ সঞ্জয় এর বাবা বলছে, আমার এই চুক্তিটা করা উচিত হয়নি। কিন্তু তখন আর কোনো রাস্তা খোলা ছিল না। সঞ্জয় পড়ে কিছুক্ষণ থেমে গেলো এবং ফিসফিস করে বলতে লাগলো- কিসের চুক্তির কথা বললো বাবা!....
