ভালো থাকাই হয়ে উঠে না!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা আসলে অনেক কিছুই করে ফেলি, কিংবা আমরা আসলে অনেক কিছুই করি। অর্থাৎ আমরা আমাদের জীবনে এমন অনেক কিছুই করি, যেটা হয়তো আমরা চাই, আবার অনেক সময় এমন কিছু করতে হয় যেটা আমরা চাই না। অর্থাৎ মনের বিরুদ্ধে যেমন আমাদের অনেক সময় অনেক কাজ করতে হয়, ঠিক একইভাবে আমরা আমাদের মনের কথা শুনেও কিন্তু অনেক সময় অনেক কাজ করি। কিন্তু আজকে একেবারে একটা আলাদা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারটি নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত অন্তত আমাদের জানার মধ্যে থাকা উচিত। কারণ কিছু কিছু ব্যাপার আসলে চোখের আড়াল হলেই যেন মনের আড়াল হয়ে যায়।

যেমন একটি ব্যাপার আমি না বলেই পারছি না, সেটা হলো আমরা আসলে জীবনে অনেক কিছুই অ্যাচিভ করি, অনেক কিছুই অর্জন করি। তবে তার মধ্যে সবচেয়ে যেটা না থাকার মতো থাকে, সেটা হলো আমাদের ভালো থাকা। অর্থাৎ আমরা আমাদের ভালো থাকার বিনিময়ে অনেক কিছু করতে চাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অর্থাৎ হাস্যকর ব্যাপার হলো আমরা আমাদের ভালো থাকার বিনিময়ে অন্য কাউকে ভালো রাখতে পারি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের ভালো থাকার বিনিময়ে আমাদের জীবনে অনেক কিছু অর্জন করি।

কিন্তু আমার কাছে বিষয়টা একেবারেই ফাঁকা বা ফাঁপা মনে হয়। কারণ আমার মতে, নিজের ভালো থাকার সাথে কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করা উচিত নয়। অন্তত নিজের ভালো থাকাটা কখনোই কম্প্রোমাইজ করা উচিত নয়। অর্থাৎ আমরা যে নিজের ভালো থাকাকে বিক্রি করে দিয়ে কিছু অর্জন করি বা কিছু কিনি সেটা আসলে আমাদের সফলতা নয়, সেটা একপ্রকার আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা ওই ব্যর্থতাকে সাময়িক সুখ হিসেবে, সাময়িক অর্জন হিসেবে ভেবে নিই এবং চিরাচরিতভাবেই আসলে সেটা করে যাই। আর আমরা আজীবনের জন্য আমাদের ভালো থাকাকে হারিয়ে ফেলি, যেখানে আমাদের মুখ্য হওয়া উচিত ছিল ভালো থাকা।

কারণ আমি মনেপ্রাণে এটাই বিশ্বাস করি যে আমরা যদি ভালো থাকতে পারি, আমরা যদি ভালো থাকি, তবে তবেই আমি অন্য মানুষকে ভালো রাখতে পারব। যেখানে আমি নিজেই ভালো থাকতে পারছি না, সেখানে আসলে আমি জানি না অন্য মানুষকে কতটা ভালো রাখা যায়। তাই আমার মতে ভালো থাকাটাই অনেক বেশি জরুরি, যেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠে না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68960.53
ETH 2027.57
USDT 1.00
SBD 0.49