টবে ফুটে থাকা সেলোসিয়া প্রজাতির ফুলের সৌন্দর্য

20251211_113236.jpg

প্রকৃতির রঙের খেলায় কিছু ফুল আছে, যাদের দিকে তাকালে আসলেই চোখ ফেরানো যায় না। তেমনই এই দুটো ফুল এর সৌন্দর্য অসাধারণ ছিল। এই ফুলগুলো যেমন উজ্জ্বল, তেমন প্রাণবন্ত। এরা সেলোসিয়া প্রজাতির অন্তর্গত ফুল। তবে এই প্রজাতির ফুল কিন্তু আবার দুই ধরণের হয়ে থাকে অর্থাৎ একটা মুরগির ঝুঁটির মতো দেখতে হয় এবং অন্যটি পালকের মতো দেখতে হয়ে থাকে। এই ফুলগুলো মূলত মুরগির ঝুঁটির মতো গঠনযুক্ত।ছবিগুলো টবে লাগানো গাছ থেকে তুলেছিলাম, যেখানে ফুলের রঙ আলাদা একটা সৌন্দর্য তৈরি করেছিলো। এই ধরণের ফুলের সৌন্দর্য আলাদা একটা আকর্ষণ তৈরী করে মনের দিক থেকে।

মূলত এই ফুলগুলোর প্রধান আকর্ষণ হলো রঙ। কমলা, লাল, হলুদ আর গোলাপির মিশেলে এমন এক উজ্জ্বলতা তৈরী হয়, যা দূর থেকেও নজর কেড়ে নেয়। এই ফুলের একটা সুবিধা আছে, সেটা হলো এদের বেশি একটা পরিচর্যা করা লাগে না এবং এরা দীর্ঘদিন ধরে ফুল দিয়ে থাকে। এই ফুলের আরো একটা বিশেষত্ব হলো- সকালের রোদে বা বিকেলের আলোতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। এই ফুলের জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না, খুব কম জায়গা জুড়ে অনেক বেশি ফুলের উৎপাদন করা যায় এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে খুবই সুন্দর।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.050
BTC 69985.50
ETH 2038.17
USDT 1.00
SBD 0.49