ছোট শহরের বড় স্বপ্ন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ছোট শহরের বড় স্বপ্ন মানে কি জানেন? অনেক সময় মানুষ ছোট একটা জায়গা থেকে আসে, যেখানে বড় বড় বিল্ডিং নেই, সুপার মার্কেট নেই, তেমন চমকপ্রদ সুযোগও কম। কিন্তু ছোট শহরের মানুষদের মন বড় হতে পারে, তাদের স্বপ্নও অনেক বড় হয়। ছোট শহরের জীবনে হয়তো বড় সুবিধা কম, কিন্তু স্বপ্নগুলো কখনো ছোট হয় না।

ছোট শহরের মানুষরা অনেক সময় বড় শহরের মানুষের চেয়ে বেশি পরিশ্রমী হয়। কারণ তারা জানে সুযোগ খুব বেশি নেই, তাই যা আছে, সেটা ভালো করে ব্যবহার করতে হয়। তাদের স্বপ্ন থাকে বড় কিছু করার, নিজের নাম চিনিয়ে দেওয়ার, এমনকি নিজের ছোট শহরকেও গর্বিত করার। ছোট শহরের স্কুল, কলেজ হয়তো বড় শহরের মতো না, কিন্তু সেখানে পড়ে যে স্বপ্নের ডানা মেলে, তার কোনো শেষ নেই।

অনেক সময় ছোট শহরের বড় স্বপ্নগুলো সমাজের অনেক বাধা পায়। সবাই বলে, এদের তো সুযোগ নেই, বড় শহরে যেতেই হবে। কিন্তু তারা হার মানে না। বড় স্বপ্ন দেখতে জানলে, বাধা আসবে কেন? ছোট শহরের মানুষরা খুব ধৈর্যশীল, কঠোর পরিশ্রম করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। অনেকের গল্প শুনলে দেখা যাবে, ছোট শহর থেকে উঠে তারা দেশের বা বিশ্বের বড় মানুষের তালিকায় উঠে গেছে।ছোট শহরের বড় স্বপ্ন শুধু নিজের জন্য নয়, নিজেদের পরিবারের জন্য, শহরের জন্য। তারা চায় তাদের শহরটাও উন্নত হোক, সেখানে নতুন সুযোগ আসুক, অন্যরাও স্বপ্ন দেখতে শিখুক। ছোট শহরের মানুষদের স্বপ্নগুলো সেই আলো, যা তাদের অন্ধকার জীবনেও আলো জ্বালায়।

তাই ছোট শহরের বড় স্বপ্ন কোনো অসম্ভব কথা নয়। শুধু ইচ্ছা ও কঠোর পরিশ্রম থাকলেই সম্ভব। ছোট শহর থেকে উঠে বড় কিছু করা মনের জোরের ব্যাপার। স্বপ্নের পাখা ছাড়াও ভালো মন, ভালো লক্ষ্য দরকার। মনে রাখো, ছোট শহরের মানুষদের স্বপ্নও আকাশ ছোঁয়ার মতো বড় হতে পারে।

ABB.gif

Sort:  

Hi @un-stoppable

I'm @xpilar from steem-bingo
Hope you can consider voting for my witness

xpilar.witness

Voting for me:
https://steemit.com/~witnesses type in xpilar.witness and click VOTE

image.png