৯১ রানে অলআউট!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000075802.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল থেকে আবার নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজ শুরু হয়েছে। যদিও এটা শুধুমাত্র টি২০ সিরিজ না, সব ফরম্যাটে খেলা হবে। বিগত কিছুদিন আগে বিশ্বকাপে খেলা হয়ে যাওয়ার পরে এখন বর্তমানে সব দেশেই প্রায় সিরিজ খেলা শুরু হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াও শুরু করবে। তবে বর্তমানে এখন কিছুদিন পরেই আইপিএল খেলা শুরু হবে, যেটা সমস্ত লীগের মধ্যে সবথেকে বড়ো লীগ। এতে সমগ্র দেশের খেলোয়াড় অংশগ্রহণ করে থাকে। তবে ইন্ডিয়া মূলত যাদের চায়, তাদেরকেই পয়সা দিয়ে কিনে থাকে।

মূলত একমাত্র পাকিস্তান বাদে সব দেশের প্লেয়ার থাকে। যাইহোক, এই সিরিজটা শুধুমাত্র একটা সিরিজ ছিল না। বলা যায় একটা প্রতিশোধ নেওয়ার মতো সিরিজ। কারণ বিশ্বকাপে দুটি ম্যাচে খুবই থ্রিলার ম্যাচ হয়েছিলো। যার একটিতে সাউথ আফ্রিকা গো-হারা হেরেছিল আবার আরেকটিতে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে চরমভাবে হারিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড এর সেই পুরোনো প্লেয়ার সবাই থাকলেও সাউথ আফ্রিকার মনে হলো এটা অন্য গ্রুপের টিম। কারণ এখানে পুরোনো কোনো প্লেয়ার নেই। কিন্তু তারপরেও সাউথ আফ্রিকার এই টিমও অনেক শক্তিশালী।

এই ম্যাচটা নিউজিল্যান্ড এর একটি মাঠে খেলা হয়েছে। নিউজিল্যান্ড টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। নিউজিল্যান্ড তবে ব্যাটিং যেভাবে করছিলো, তাতে মনে হচ্ছিলো যেনো এই পিচ বোলিং এর আন্ডারে। কারণ নিউজিল্যান্ড এর ব্যাটার কোনোমতেই হিট করতে পারছে না। বাউন্ডারি তো দূরের কথা, সিঙ্গেল নিতেও পারছিল না। টপ অর্ডার এবং মিডিল অর্ডার এর সব ব্যাটসম্যান পুরো ধ্বসে পড়েছিলো। এই দুই পজিশন এর ব্যাটাররা সর্বোচ্চ ১০ রান করেছিলো। আর একজনও ৩০ করতেও পারেনি। ১০০ হবে না, সেটা তাদের ব্যাটিং দেখে আর উইকেট পড়া দেখে বুঝতে পেরেছিলাম। কিন্তু এমনভাবে গন উইকেট পড়বে, সেটা ভাবাও যায়নি।

মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছিল। নিউজিল্যান্ড এর এই অবস্থা দেখে আশঙ্কা করেছিলাম, সাউথ আফ্রিকারও এই রান করতে কষ্ট হবে। বোলিং পিচ হলেও এই রান কভার করা কোনো ব্যাপার ছিল না। ৫ করে নিলেও ২০ ওভারে রিলাক্সে ম্যাচ বেরিয়ে যেতো। তাও এই রান করতে ১৬ ওভার লেগে গেছিল সাউথ আফ্রিকার। একটু চাপ ছিল এই পিচে। তবে যদি নিউজিল্যান্ড কোনোমতে ১২০-৩০ করতে পারতো, তাহলে একটা ব্যাপার ছিল, শেষে গিয়ে থ্রিলার পর্যায়ে চলে যেতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 74693.69
ETH 2358.04
USDT 1.00
SBD 0.52