স্পিন ম্যাজিক!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে চতুর্থ টি২০ ম্যাচ ছিল। এই ম্যাচে ফাইনাল নিষ্পত্তি হয়ে গেলো, এখানে নিউজিল্যান্ড আগের দিকে কয়েকটা ম্যাচ জিতে এগিয়ে থাকলেও শেষের দিকে এসে তেমন ভালো কিছু করতে পারেনি। কিন্তু সাউথ আফ্রিকা এদিকে আবার শেষের দিকে ভাল টেনে দিয়েছে। যদিও শেষের এই ম্যাচটা সাউথ আফ্রিকার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এটা হারলে তো পুরো গোটা সিরিজে একটা বড়ো মার্জিনে হারতে হতো। আর এটা সাউথ আফ্রিকার মতো টিমের জন্য খুবই লজ্জার বিষয় হতো।
যাইহোক, মহারাজ টিমের সম্মানটা ধরে রাখতে পেরেছিল। তবে গতকাল যে পিচে খেলা হয়েছে, সেটাও স্লো পিচ ছিল। রান খুব কম ওঠে এইসব পিচে। তবে একেবারে শতভাগ বল কাজ করবে এমন না, ব্যাটিং করতে পারবে। যাইহোক, গতকাল উইলিংটন এর পিচে খেলা হয়েছিলো। এই ম্যাচে সাউথ আফ্রিকা আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। স্লো পিচে আগে ব্যাট করতে পারলে সুবিধা, কারণ রান একটু বেশি তুলে নিতে পারলেই পরবর্তীতে সেটা করা আরো বেশি কঠিন হয়ে পড়ে। তবে এই ম্যাচে দেখলাম প্লেয়ার অনেকটাই চেঞ্জ আছে।
সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ওপেন এর দিকে তেমন ভালো কিছু করতে পারেনি, কারণ অল্প কয়েকটা রান করেই আউট। তবে একজন একদম জিরো রান অর্থাৎ প্রথম ওভারে দুই বলে ক্যাচ তুলে দেয়। এই ধরণের পিচে এটা একটা বড়ো ধাক্কা ছিল, কারণ ওপেন জুটি যদি প্রথমেই ভেঙে পড়ে, তবে রান তোলা অনেকটাই কষ্টসাধ্য কাজ। তবে ওদের উইকেট কিপার হঠাৎ করে মার শুরু করে দিয়েছিলো, মানে এমন অবস্থা যে, তার আউট হওয়ার চিন্তা ছিল না। যা হওয়ার হবে এমন একটা চিন্তাভাবনা নিয়ে শুরু করেছিলো, যে বল আসে, সেই বলেই মার দেয়। ওই একমাত্র ৩৬ বলে ৫৭ করেছিলো, আর বাকি ৪ জন মিলে যা টুকটাক করেছিলো, তাতে দেড়শো পার হয়ে গেছিল।
নিউজিল্যান্ড এই রান তাড়া করতে নেমে ওপেন এর দিকে শুরুটা একেবারে খারাপ ছিল না। এই ধরণের পরিস্থিতিতে ঠিকই ছিল, তবে যদি শুরুটা একটু ধৈর্য ধরে পাওয়ার প্লে পার করে দিতে পারতো, তাহলে মনে হয়, ভালোই হতো। তাছাড়া নিউজিল্যান্ড এর প্লেয়ার অনেকটাই চেঞ্জ এখানে, গত ম্যাচের প্লেয়ার নেই। এই ম্যাচের অবস্থা পরিবর্তন করতে পারতো, যদি আগের দিনের কয়েকটা প্লেয়ার থাকতো। কারণ ওদের একটু হলেও এইসব পিচে অভিজ্ঞতা ছিলো। তারপর এদের উইকেট কিপার মাঝপথে মার শুরু করে দিয়েছিলো। তবে বেশিক্ষণ টিকতে পারেনি। টিকতে পারলে ম্যাচ বেরিয়ে যেতো, মাত্র ১৯ রানে পরাজিত হতে হয়েছে। স্পিন বলে বেশি কাজ করেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!