দুর্দান্ত জয়ের মাধ্যমে সেমিফাইনালে ইন্ডিয়া!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000074682.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল গ্রুপ ২ এর সব খেলা শেষ হয়েছে এবং সেমিফাইনাল এর টিমও একদম ফাইনাল হয়ে গেছে। মোটামুটি দুই গ্রুপের সেমিফাইনাল ম্যাচ রেডি হয়ে গেছে। প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন এর পিচে খেলা হবে। গতকাল এর ম্যাচটা অর্থাৎ ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে একটা বাঁচা-মরার লড়াই হয়েছে। কারণ যেকোনো একটা টিম হারলেই বাড়ি। গতকালের ম্যাচটা ইডেনে হয়েছিলো। আমাদের ইন্ডিয়ার সবাই কলকাতার সংস্কৃতি অনুসারে সবাই কালীঘাট গিয়ে পুজোও দিয়ে এসেছিল। এই ভক্তিটা দেখে সত্যিই বেশ ভালো লেগেছিল।

তবে কালকে ম্যাচটা নিয়ে উভয় টিম এবং আমাদের মতো ইন্ডিয়ার দর্শকরাও একপ্রকার চিন্তায় ছিলাম। সবথেকে বেশি চিন্তার ছিল এদের ফিল্ডিং নিয়ে। তবে একদিকে ভালোই হয়েছিলো যে ইন্ডিয়া টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছিলো। কারণ এরা টার্গেট খেলতে গেলে ফিল্ডিং খুব বাজে করে। গত ম্যাচে এত রান করেও যে বাজে বোলিং আর ফিল্ডিং করেছিলো, তাতে করে একটা বিপদ ডেকে আনছিলো। আর ওয়েস্ট ইন্ডিজ হলো বিপদজনক টিম টি২০ তে, বিশ্বকাপ এলে যেনো আরো গতি বেড়ে যায়। এদের ৭ জন ব্যাটসম্যান মারাত্মক ব্যাটিং করে। যেকোনো পরিস্থিতিতে রান হুট করে তুলে ফেলতে পারে অর্থাৎ যদি উঠে উঠে ২ ওভার ফ্লপ খেলে, তাহলে সাথে সাথে পরে সেটা পুষিয়ে নেয়।

যাইহোক, গতকাল ওয়েস্ট ইন্ডিজ যখন ওপেন করতে আসে অর্থাৎ তাদের দুই বিপদজনক মহারথি, তখন শুরুটা করেছিলো দুর্দান্ত। প্রথম ওভারে পিটিয়ে দিয়েছিলো হার্দিককে। ৭২ রানের ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। তারপর পরপর দুটো উইকেট পড়ে যাওয়ায় রান চেপে গিয়েছিলো। কিন্তু ইন্ডিয়া আসলে এত ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ মিস করেছে, যেটা বলার মতো না। লাস্ট ৪ ওভারে ৭২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে লাস্ট এর দিকে কেমন পিটিয়ে দিয়েছিলো। আসলে ওয়েস্ট ইন্ডিজ এর এই বিষয়গুলো ন্যাচারাল, কারণ ওরা লাস্ট এর দিকে এসে এত থ্রিলার ব্যাটিং করে যে, কোথাকার রান কোথায় উঠে যাবে, বলা মুশকিল। আর এদের সামনে কোনো বাউন্স বল বা শর্ট পিচ বল করলে ওভার বাউন্ডারি ছাড়া হয় না।

তাও এই করতে করতে ১৯৭ রানের টার্গেট দিয়েছিলো অর্থাৎ একপ্রকার বলা যায়, ২০০ রানেরই টার্গেট দিয়েছিলো। এরপর ইন্ডিয়া ব্যাটিং করতে নামে এবং সন্জু বেশ ভালোই ব্যাটিং করে যাচ্ছিল। কিন্তু অভিষেক ক্রস ছাড়া খেলেই না, কারণ এখানে ক্লাসিক শর্ট খেললে কিন্তু ভালো একটা পর্যায়ে রান টেনে নিয়ে যেতে পারে, কিন্তু ওর উড়িয়ে মারতে হবে, আর ওর স্লো বল দিলেই ক্যাচ তুলবে। এটা সাধারণ বিষয়, কারণ স্লো বল বাউন্ডারি বের করা একটু কঠিন আছে। যাইহোক, এরপরে বাকিরাও আসে এবং টুকটাক করতে করতে সবাই ১০০ রান করে দিয়েছিলো আর সন্জু একাই ৯৭ রান নট আউট থেকে করে দিয়েছিলো। সন্জু একাই ক্লাসিক শর্ট খেলে যাচ্ছিল বলেই এই রান চেজ করতে পেরেছিল। যাইহোক, ইন্ডিয়া ভালোমতো জিতে গিয়েছিলো এবং পরিবর্তি সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ড এর সাথে পড়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.047
BTC 66930.72
ETH 1949.07
USDT 1.00
SBD 0.50