কুমড়োর কালারফুল চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ14 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে একদম একটা ন্যাচারাল আর্ট তৈরী করেছি। এই ধরণের আর্ট সাধারণত সেভাবে আর তৈরী করা হয় না। তবে ভাবতে ভাবতে কিছু বিষয় মনের মধ্যে উঁকি মারছিলো। গ্রামীণ বা শৈশবের স্মৃতিতে কুমড়ো শুধু একটি সবজি নয়, বরং এক ধরনের পরিচিত অনুভূতি। রান্নাঘরের হাঁড়িতে ঝোল, পায়েস বা ভাজা- সবকিছুর সাথেই কুমড়োর একটা আলাদা সম্পর্ক আছে। এই ছবিটা আমি এঁকেছি যদিও খুব সাধারণ ভাবে, কিন্তু চেষ্টা করেছি কুমড়োর প্রাকৃতিক সৌন্দর্যটা ধরে রাখতে।

কুমড়োর খাঁজগুলো কালো আউট লাইনের মাধ্যমে স্পষ্ট করেছিলাম, যাতে এটি আরও বাস্তব মনে হয়। উপরে ও নিচে সবুজ পাতাগুলো দেওয়ায় পুরো চিত্রটা আরো জীবন্ত হয়ে উঠেছিল। এমন সাধারণ একটি সবজিও যখন রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, তখন সেটি নতুনভাবে চোখে পড়ে। আমরা যেসব জিনিস প্রতিদিন দেখি, সেগুলোকেই যখন একটু অন্যভাবে দেখি, তখন সেখানেও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।

1000082217.jpg

🍃উপকরণ:🍃

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000082214.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে কুমড়ো তৈরী করে নিয়েছিলাম। এরপর কান্ড সহ পাতা এঁকে দিয়েছিলাম।
1000082226.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন এর কালী দিয়ে পুরো অঙ্কনটিকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
1000082223.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে কুমড়োর গায়ে কালার করে দিয়েছিলাম।
1000082220.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে মোম রং ব্যবহার করে কান্ড এবং পাতায় কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png