কালো চোখের মেয়ে ( পর্ব ১০ )

in আমার বাংলা ব্লগ29 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির দশম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সংগ্রাম আর কোনো উত্তর পেল না। সংগ্রাম হঠাৎ করে বাইরে একটা শব্দ পেলো। এরমধ্যে কোয়ার্টারের দরজা আবার দৃশ্যমান হয়ে উঠল এবং মেয়েটি পেছনে সরে গেল। মেয়েটি বললো- সময় শেষ আমার। আর তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি। মেয়েটি দরজার দিকে এগোতে এগোতে শেষবার বলল- পরেরবার তুমি এলে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে আসবে। এদিকে সংগ্রাম দৌড়ে বাইরে বেরিয়ে এল এবং দেখলো- সন্ধ্যার আলোয় কোয়ার্টার আবার নিস্তেজ হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি।

কিন্তু সংগ্রামের ক্যামেরার স্ক্রিনে তখনও একটা ছবি ভাসছে- একটা ছোট মেয়ে, আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে। এদিকে সংগ্রাম মনে মনে ভাবছে- পরেরবার গেলে আর শুধু শুধু ফিরে আসা যাবে না। সেই রাতটা সংগ্রাম ভেবে ভেবে সময় কাটিয়ে দিলো। জানালার বাইরে শহর যেমন ছিল, তেমনই। গাড়ির শব্দ, দূরের হর্ন, কুকুরের ডাক-সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু সংগ্রামের মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছিলো। সংগ্রাম তখন বার বার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আর ওটা যেন এখন আর একটা যন্ত্র নয়-একটা সময়ের দরজায় পরিনত হয়েছে। যেটা খুললেই আবার সেই কোয়ার্টারে ফিরে যেতে হবে।

কিন্তু মেয়েটির শেষ কথা বারবার তার মনে ঘুরপাক খাচ্ছিলো অর্থাৎ ( পরেরবার তুমি এলে… সিদ্ধান্ত নিয়ে এসো। ) এখন সংগ্রাম মনে মনে এটাও ভাবতে লাগে যে- এড়িয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আর সংগ্রাম যদি না যায়, তাহলে মেয়েটি নিজেই আসবে। কারণ মেয়েটি আগেও এসেছে- তার ঘরে, তার স্বপ্নে এবং তার ছবিতে। সংগ্রাম ভোর হতে হতে সিদ্ধান্ত নিলো যে- আমি আবার যাব, কিন্তু এইবার নিজের শর্তে যাব। সংগ্রাম সকালেই পুরোনো ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লো। নতুন ক্যামেরা ইচ্ছা করেই নেয়নি। কারণ এই নতুন ক্যামেরাটাই যেনো মেয়েটির সঙ্গে বন্ধনের প্রমাণ। কোয়ার্টারে পৌঁছতেই দেখলো জায়গাটা কেমন যেনো বদলে গেছে।

আগের দিনের মতো নিস্তব্ধ নয়, আকাশ ধূসরে পরিনত হয়েছে। যেন প্রকৃতিও জানে- আজ কিছু একটা ঘটবে। ভেতরে ঢুকতেই দেখলো মেয়েটি দাঁড়িয়ে আছে, যেনো তার জন্যই দেরি করছিলো। মেয়েটি তখন বললো- তুমি এসেছ! মেয়েটির গলায় যেনো একটা আলাদা সন্তুষ্টি আভাস হলো। মেয়েটি কিছু বলার আগেই সংগ্রাম সরাসরি বলে দিলো- আমি রাজি, কিন্তু সব সত্যটা জানার পরে। মেয়েটি এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল- দেখতে হলে চোখ বদলাতে হবে। চারপাশ অন্ধকার হয়ে এলো, হঠাৎ অনুভব করলো- সে আর নিজের শরীরের ভেতরে নেই, যেন অন্য কারও চোখ দিয়ে দেখছে।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 71292.98
ETH 2194.15
USDT 1.00
SBD 0.49