হাই স্কোর চেজ!

in আমার বাংলা ব্লগ14 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000078797.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো মুম্বই আর হায়দরাবাদ। দুটো টিমই কিন্তু দুর্দান্ত খেলে থাকে। মুম্বই এই সিজন এর আইপিএল ম্যাচে কিন্তু শুরুর দিকে খুব ভালোই করছিলো। কিন্তু হঠাৎ করে শেষের পর্যায়ে এসে তালগোল পাকিয়ে ফেলেছে। কোনো ম্যাচেই ঠিকঠাক করে জয়লাভ করতে পারছে না। এর মেইন কারণ হলো ভাল অধিনায়ক এর অভাব। সত্যি বলতে এটাই, যেদিন থেকে রোহিত এর বদলে হার্দিককে অধিনায়ক করেছে, সেদিন থেকেই দুর্দিন শুরু হয়েছে। একটা বিষয় দেখলে বোঝা যাবে অর্থাৎ সমীকরণ হিসেব করলে- লাস্ট কয়েকটা ম্যাচে ২০০+ রান করার পরেও ম্যাচ হেরেছে।

তাদের টিমে এত ভাল ভাল প্লেয়ার রয়েছে, কিন্তু কোনো সঠিক পরিকল্পনা নেই। ফিল্ডিং আর বোলিং এত বাজে হয়েছে যে, হাই স্কোর করা সত্বেও ম্যাচে পরিবর্তন আনতে পারছে না। এদের বেশিরভাগ ম্যাচ আবার ঘরের মাঠেই হচ্ছে, তারপরেও এই অবস্থা। রোহিত এর এদিকে সেই চোট লাগার পরে আর একটা ম্যাচেও নামেনি। মুম্বই টিম আসলেই পড়ে গেছে, আগে যে একটা দাপট ছিল, সেটাই নষ্ট করে ফেলেছে। শুধু মুম্বই না, চেন্নাই এর টিমও পড়ে গিয়েছে। যাইহোক, গতকাল টস জিতেছিল মুম্বই আর তারা এই প্রথম আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। ব্যাটিং এর সিদ্ধান্ত ঠিকই ছিল আবার পরে করলেও কোনো ব্যাপার ছিল না। কারণ এই পিচে রান ২৫০ করলে একটা ব্যাপার আছে।

এটা একটা বাড়তি চাপ, কারণ প্রতিটা ওভারে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে খেলতে হবে। সেখানে যদি পরপর কয়েকটা ওভারে সেই টার্গেট মিস হয়, তাহলে সেটা রিকভার করা অনেকটাই মুশকিল হয়ে যায়। কারণ বেশি রানের টার্গেট খেলতে গেলে রান রেট সাথে সাথে বেড়ে যায়। যাইহোক, রিকেলটন আর জ্যাকস ওপেন এর দিকে শুরুটা সুন্দর করেছিলো, এতে করে রান অসাধারণ ছিল। দুজনেই স্ট্রাইক রেট ২০০+ নিয়ে খেলছিল। জ্যাকস ভালো ব্যাটিং করতে করতে হঠাৎ ক্যাচ হয়ে যাওয়ায় হাফ সেঞ্চুরিটা করতে ব্যার্থ হয়েছিলো। তবে রান যা করে দিয়েছিলো, তাতে রান রেট ১৪ এর মতো ছিল। এদিকে রিকেলটন নন স্টপ মেরে যাচ্ছিল। এতে একদিকে সুবিধা হচ্ছিলো যে, রান রেট পড়ে যায়নি। কারণ জ্যাকস আউট হওয়ার পরে সূর্য কুমারও আউট হয়ে গেছিল।

মূলত বাকিরা টুকটাক রান করেছিলো, কিন্তু ৯০% রান ছিল রিকেলটন এর। একাই সেঞ্চুরি করে নট আউট ছিল। তবে মুম্বই টোটাল যে স্কোর করেছিলো, সেটা অনেক ছিল, ২৫০ না করতে পারলেও, কাছাকাছি ছিল অর্থাৎ ২৪৪ এর মতো করেছিলো। আর এটা অনেকটাই হাই স্কোর। কিন্তু হায়দরাবাদ তো ওপেনে তুলকালাম বাধিয়ে দিয়েছিলো। অভিষেক আর হেড দুইজন সমান হিটম্যান, ঝড় উঠলে একসাথে ওঠে আর না উঠলে, একসাথে থেমে যায়। দুজনেই ৭ ওভারে ১৩০ করে দিয়েছিলো। এরপর ক্লাসেন এসে ওই স্কোর আরো ঝালিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত এই হাই স্কোর ১৮ ওভারে চেজ করে দিয়েছে। মুম্বই এত বড়ো রান করা সত্বেও ম্যাচ জিততে পারলো না, ঠিক এইভাবে প্রতিটা ম্যাচে হেরে যাচ্ছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png