রঙধনুর দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ7 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম শৈশবের স্মৃতিকে কেন্দ্র করে। শৈশব মানেই সীমাহীন কল্পনা, অগাধ আনন্দ আর প্রকৃতির প্রতি এক নিখাদ ভালোবাসা। একটি ছোট্ট ছবি কখনও কখনও হাজার শব্দের চেয়েও বেশি অনুভূতি প্রকাশ করতে পারে। আজকের এই আর্ট ওয়ার্কটির মাধ্যমে ঠিক তেমনই একটি অনুভূতির প্রতিচ্ছবি তুলে ধরেছি, যেখানে দুটি শিশু গ্রামের সবুজ মাঠে দাঁড়িয়ে রঙধনুর দিকে তাকিয়ে আছে।

এই ছবির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো আকাশ জুড়ে বিস্তৃত সাত রঙের রঙধনু। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আসমানি ও বেগুনি- প্রতিটি রঙ যেন জীবনের ভিন্ন ভিন্ন অনুভূতির প্রতীক। এছাড়া চারপাশের সবুজ ঘাস, গাছপালা এবং নীল আকাশের মাধ্যমে ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিলাম। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000084363.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000084375.jpg
⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আর্ট এর বর্ননা অনুযায়ী এঁকে নিয়েছিলাম। রংধনু এঁকে নেওয়ার পরে বাড়ি ঘর এবং দুটি বালক রঙধনুর দিকে তাকিয়ে আছে, সেইরকম দৃশ্য এঁকে নিয়েছিলাম।
1000084372.jpg
⏩️দ্বিতীয় ধাপে- সব এঁকে নেওয়ার পরে কালো কালার পেন এর কালী দিয়ে দৃশ্যটা ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
1000084369.jpg
⏩️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং রঙধনুর সাতটি রং দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। এরপর বাড়ি ঘরে কালার করে দিয়েছিলাম।
1000084366.jpg
⏩️চতুর্থ ধাপে- বালক দুটিকে কালার দিয়ে ঘাসের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর এখানেই অঙ্কন শেষ করে দিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟