পনেরো ওভারে রান কভার!

in আমার বাংলা ব্লগ7 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000075616.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা ছিল। এই ম্যাচটা ঢাকায় হয়েছে। পাকিস্তানের খেলাটা সাধারণত দেখিনা কোনোদিন। বাংলাদেশের খেলাও সেইভাবে সবসময় দেখা হয় না। তবে গতকাল খেলাটা বেশ ভালো লাগছিল। বাংলাদেশের যদিও আগে যেমন একটা মোটামুটি দাপট ছিল, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ডাউন হয়ে গেছে আগের থেকে। আর সবথেকে বড়ো খারাপ প্রভাব পড়েছে এই বিশ্বকাপের থেকে নিজেদের নাম সরিয়ে নিয়ে।

বাংলাদেশ এই ম্যাচে প্রথম টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এটা একদিকে ভালো সিদ্ধান্ত নিয়েছিলো, কারণ ঢাকার পিচ সাধারণত ব্যাটিং পিচ। তবে স্পিন বল মোটামুটি বেশ ভালোই কাজ করে। তবে বাংলাদেশের বোলাররা যেভাবে বোলিং শুরু করেছিলো, তাতে প্রেসার ভালোই ছিল। তবে পাকিস্তান এই ম্যাচে একদম নরমাল টিম পাঠিয়েছে, সেটা তাদের বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং দেখেই বোঝা গেছিল। আগের টিমের একজনকে পাঠিয়েছে, তাকে আবার ক্যাপ্টেন করে। কিন্তু এটাও বলতে গেলে বোলার।

তবে বাংলাদেশের বোলার প্রথম থেকেই প্রেসারের মাধ্যমে রেখেছিলো। কাউকে বলতে গেলে সেইভাবে দাঁড়াতে দেয়নি। মিরাজ ক্যাপ্টেন হিসেবে খারাপ চালনা করেনি। ৫০ ওভারের ম্যাচ, কিন্তু এদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো যেনো ১০০ রানের মধ্যে গুটিয়ে যাবে। কিছুক্ষণ যেতে পারে না, একটা করে উইকেট চলে যায়। নাহিদ বলে একজন বেশ ভালো বোলিং করেছে, কারণ একাই ৫ উইকেট নিয়ে ওদের কোমর ভেঙে দিয়েছে। সেই সাথে মিরাজও ৩ উইকেট নিয়ে ওদের ঠিক ১০০ রানে গুটিয়ে দিয়েছে। বাকি যেটুকু রান করেছিলো, তা একপ্রকার না করার মতোই।

যাইহোক, বাংলাদেশ আবার খারাপ ব্যাটিং করেনি। কিন্তু বাংলাদেশের ব্যাটিং আগেও দেখেছি তো, কেমন করে। প্রথম থেকেই বিশাল ব্যাটিং করে, কিন্তু শেষের দিকে গিয়ে এমন হয় যে, ১০ রান করতে গিয়েও হিমশিম খেয়ে যায়। যাইহোক, এই কয়টা রান ৫০ ওভার লাগে না করতে। এ তো ২০ ওভারের মধ্যেও করে ফেলা যায় টুকটাক করে খেলতে খেলতে। বাংলাদেশের ওপেনার একজন এসেই আউট হয়ে গেছিল যদিও, কিন্তু তানজিদ আর শান্ত ১৫ ওভারে ম্যাচ খতম করে দিয়েছিলো। একটা সহজ জয়ের মধ্যে দিয়ে এক ধাপ এগিয়ে গেলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 72383.36
ETH 2239.12
USDT 1.00
SBD 0.53